স্টাফ রিপোর্টার: রাজধানীর মিরপুর, হাতিরঝিলসহ পৃথক পৃথক চার স্থানে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) বিকেল থেকে সন্ধ্যার মধ্যে ঘটনানো এসব ককটেল বিস্ফোরণে কেউ হতাহাত হয়নি বলে পুলিশ জানিয়েছেন। তবে আইনশৃঙ্খলা বাহিনী এ ঘটনাকে নাশকতা হিসেবে দেখছেন।
জানাগেছে, বিকেল সাড়ে ৫টার দিকে মিরপুর বিআরটিএ অফিসসংলগ্ন এলাকায় প্রথম বিস্ফোরণের ঘটনা ঘটে। স্থানীয়রা জানান জোড়ালো শব্দে আতংক সৃষ্টি হয়।
এর কিছু সময় পর হাতিরঝিলের মধুবাগ ব্রিজের নিকট দ্বিতীয় বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে সেখানে থাকা একটা মোটর সাইকেলে আগুন ধরে যায়।
পুলিশ বলেছে, ব্রিজের নীচে ককটেল বিস্ফোরণ ঘটনানো হয়েছে।
একই সময়ে পল্লবীর মেট্টো স্টেশন এলাকার নীচে দুটি ককটেল বিস্ফোরণ ঘটে। পুলিশ ঘটনাস্থলে অতিরিক্ত নিরাপত্তা জোরদার করেছে। এখান থেকে বিস্ফোরণের টুকরা উদ্ধার করা হয়েছে।
এক তদন্তকারী কর্মকর্তা বলেন, এগুলো বিচ্ছিন্ন ঘটনা নয়। উদ্দেশ্য ছিল ভীতি সৃষ্টি করা।
স্টাফ রিপাের্টার: জ্বালানি নিরাপত্তা নিশ্চিত ও আমদানিনির্ভরতা কমাতে ‘নবায়নযোগ্য জ্বালানি, এখনই’ শীর্ষক মাসব্যাপী প্রচারাভিযান শুরু হয়েছে। পরিবেশ ও জলবায়ুবিষয়ক নাগরিক সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা (ধর ...
স্টাফ রিপোর্টার: ডেঙ্গু পরিস্থিতি সফলভাবে মোকাবিলা ও পরিচ্ছন্নতা নিশ্চিত করার লক্ষ্যে সারাদেশে তিন মাসব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।আজ শন ...
স্টাফ রিপোর্টার: উড়িষ্যা-অন্ধ্রপ্রদেশ উপকূলে অবস্থানরত লঘুচাপটি বর্তমানে দক্ষিণ ছত্তিশগড় ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। একইসঙ্গে মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, উত্তর প্রদেশ, লঘুচাপের কেন্দ্ ...
স্টাফ রিপোর্টার: চলতি বছরেই দেশের ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যা ...
সব মন্তব্য
No Comments