স্টাফ রিপোটার: আওয়ামী লীগের আতঙ্কিত নেতাকর্মীদের মাঝে স্বস্তি দিতে পাতানো নির্বাচন খেলায় মেতেছে শেখ হাসিনা সরকার এমন মন্তব্য করে ১২ দলীয় জোটের শীর্ষ নেতৃবৃন্দ বলেছেন, তফসিল ঘোষণার পর থেকেই আওয়ামী লীগ মহাবিপদে পড়েছে। দেশী-বিদেশী প্রচন্ড চাপে তাঁরা এখন দেউলিয়া লীগে পরিনত হয়েছে। তাই মনোনয়ন বাণিজ্য শেষ হলেই আওয়ামী লীগ নির্বাচন পিছাবে। কারণ এই নির্বাচন মূলত আওয়ামী লীগের ভোটের উদ্দেশ্যে নয়! এই নির্বাচন আমেরিকার স্যাংশন আতঙ্কে নেতাকর্মীদের চাঙ্গা রাখার নির্বাচন।
রবিবার দুপুরে ৪৮ ঘন্টার অবরোধ সমর্থনে বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত এক সমাবেশে নেতৃবৃন্দ এসব কথা বলেন। এরআগে প্রেসক্লাব থেকে শুরু হয়ে মিছিলটি পল্টন মোড় ঘুরে বিজয় নগর এসে শেষ হয়।
জোটের মুখপাত্র শাহাদাত হোসেন সেলিম বলেন, দেশের চারদিকে দুর্ভিক্ষের পূর্বাভাস শুনতে পাচ্ছি। নিত্যপণ্যের বাজারে সাধারণ মানুষের চাপা কান্না সহ্য করা যাচ্ছে না। মানুষ অনাহারে -অর্ধাহারে জীবন যাপন করছে আর সরকার জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়ে একটি ভূয়া নির্বাচন করার ষড়যন্ত্র করছে।
জোটের প্রধান সমন্বয়ক রাশেদ প্রধান বলেন, দেশের জনগণকে জিম্মি করে সরকার নায়ক-নায়িকা,গায়ক- গায়িকাদের দিয়ে নির্বাচনের নগ্ন খেলায় মেতেছে। এই সরকার শোষণবাজ বিদেশীদের হাতে আমাদের সার্বভৌমত্ব তুলে দেওয়ার ষড়যন্ত্র করছে। সম্প্রতি রাশিয়া ও ভারতের কূটনৈতিক বক্তব্য গুলো বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য বিপদজনক।
জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য নওয়াব আলী আব্বাস খান বলেন, অবিলম্বে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে। তফসিল বাতিল করতে হবে এবং আমরা সংঘাত চাইনা। আমরা জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য তত্ত্বাবধায়ক সরকার চাই। আমরা দেশের গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই। সুশাসন ও টেকসই উন্নয়ণ চাই।
বিক্ষোভ মিছিল সংক্ষিপ্ত সমাবেশ বক্তব্য রাখেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সাবেক এমপি নওয়াব আলী আব্বাস খান ১২ দলীয় জোটের মূখপাত্র ও বাংলাদেশ এলডিপির মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপার সহ-সভাপতি ও ১২ দলীয় জোটের প্রধান সমন্বয়ক রাশেদ প্রধান, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান, লায়ন মো. ফারুক রহমান,জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের যুগ্মমহাসচিব মাওলানা আব্দুল মালিক চৌধুরী, বাংলাদেশ জাতীয় দলের শামসুল আহাদ,ইসলামী ঐক্য জোটের সাংগঠনিক সম্পাদক মোঃ ইলিয়াস রেজা।
উপস্থিত ছিলেন জাতীয় পার্টির হান্নান আহমেদ খান বাবলু, জাগপার অধ্যাপক ইকবাল হোসেন, আসাদুর রহমান খান, বাংলাদেশ এলডিপির এম এ বাশার, জাতীয় দলের বেলায়েত হোসেন শামীম, জমিয়তে ইসলামের মুফতী আতাউর রহমান খান, মাওলানা এমএ কাশেম ইসলামাবাদী, বাংলাদেশ লেবার পার্টির শরীফুল ইসলাম, হাবিবুর রহমান, যুব জাগপার নজরুল ইসলাম বাবলু, যুব জমিয়তের মুফতী কামরুজ্জামান কাসেমী, ছাত্র সমাজের কাজী ফয়েজ আহমেদ, মেহেদী হাসান, ফাহিম হোসাইন ,ছাত্র জমিয়ত বাংলাদেশের নিজাম উদ্দিন আল আদনান প্রমূখ।
স্টাফ রিপোর্টার: ‘কূটনৈতিক পাড়ায় কী হচ্ছে না হচ্ছে আমরা আসলে জানি না। সুতরাং এটা নিয়ে প্রতিক্রিয়া জানানোর কিছু নাই।’শেখ হাসিনার পাসপোর্টকে কেন্দ্র করে কূটনৈতিক পাড়ায় কী আলোচনা হচ্ছে এবং এনিয়ে ...
স্টাফ রিপোর্টার: আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে রাজশাহী, ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে মেয়র পদে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। ইতিমধ্যে পার্টির ফো ...
ডেস্ক রিপোর্ট: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) চেয়ে আবেদন করেছেন। রয়টার্স জানিয়েছে, সোমবার (৯ নভেম্বর) তার আইনজীবীদের পাঠানো একটি চিঠি সংবাদ সংস্থাটি ...
স্টাফ রিপাের্টার: বাংলাদেশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধ ও রাজনৈতিক ইতিহাস সম্পর্কে শিক্ষার্থীদের সঠিক তথ্য জানানো জরুরি বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেছেন, ‘আমরা চাই, বাংল ...
সব মন্তব্য
No Comments