বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: খাগড়াছড়ি জেলা আহ্বায়ক এন্টি চাকমা এবং দুই কলেজ শিক্ষার্থী কর্নিয়া চাকমা ও নিশা চাকমাকে অপহরণের ঘটনার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ সমাবেশ করেছে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি), হিল উইমেন্স ফেডারেশন (এইচডব্লিউএফ) ও গণতান্ত্রিক যুব ফোরাম (ডিওয়াইএফ)। সমাবেশ থেকে বক্তারা অপহরণের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে অপহরণকারী সন্ত্রাসীদের গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। আজ রবিবার (২৪ সেপ্টেম্বর ২০২৩) বিকাল ৪ টায় ঢাকা বিশ্ববিদ্যালয়স্থ সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্য পাদদেশে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেশে বক্তব্য রাখেন উইমেন্স ফেডারেশনের সভাপতি নীতি চাকমা, গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সভাপতি জিকো ত্রিপুরা, ইউনাইডেট ওয়ার্কাস ডেমোক্রেটিক ফ্রন্টের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক প্রমোদ জ্যোতি চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক অমল ত্রিপুরা ও সাংগঠনিক সম্পাদক শুভাশীষ চাকমা। এসময় উপস্থিত থেকে সংহতি জানিয়েছেন গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের সভাপতি ছায়েদুল হক নিশান, বিপ্লবী ছাত্র-যুব আন্দোলনে ভারপ্রাপ্ত সভাপতি তাওফিকা প্রিয়া, বিপ্লবী ছাত্র মৈত্রীর সাধারণ সম্পাদক দিলীপ রায় এবং বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক তানজিম হায়দার চঞ্চল প্রমূখ।
উল্লেখ্য, শনিবার ২৩ সেপ্টেম্বর সাংগঠনিক কাজ শেষে সাজেক থেকে ফেরার পথে দীঘিনালায় হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সদস্য ও খাগড়াছড়ি জেলা আহ্বায়ক এন্টি চাকমা এবং দুই কলেজ শিক্ষার্থী কর্নিয়া চাকমা ও নিশা চাকমাকে অপহরণ হয় বলে অভিযোগ পাওয়া যায়।
স্টাফ রিপোর্টার: ‘কূটনৈতিক পাড়ায় কী হচ্ছে না হচ্ছে আমরা আসলে জানি না। সুতরাং এটা নিয়ে প্রতিক্রিয়া জানানোর কিছু নাই।’শেখ হাসিনার পাসপোর্টকে কেন্দ্র করে কূটনৈতিক পাড়ায় কী আলোচনা হচ্ছে এবং এনিয়ে ...
স্টাফ রিপোর্টার: আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে রাজশাহী, ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে মেয়র পদে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। ইতিমধ্যে পার্টির ফো ...
ডেস্ক রিপোর্ট: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) চেয়ে আবেদন করেছেন। রয়টার্স জানিয়েছে, সোমবার (৯ নভেম্বর) তার আইনজীবীদের পাঠানো একটি চিঠি সংবাদ সংস্থাটি ...
স্টাফ রিপাের্টার: বাংলাদেশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধ ও রাজনৈতিক ইতিহাস সম্পর্কে শিক্ষার্থীদের সঠিক তথ্য জানানো জরুরি বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেছেন, ‘আমরা চাই, বাংল ...
সব মন্তব্য
No Comments