ডেস্ক রিপোর্ট: বামজোটের সমন্বয়ক ও বাসদ (মার্কসবাদী) -এর কেন্দ্রীয় সমন্বয়ক মাসুদ রানার সভাপতিত্বে সোমবার( ৩০ ডিসেম্বর ২০২৪) সন্ধ্যায় বাসদ (মার্কসবাদী) কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল- বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ,বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ, সম্পাদক মণ্ডলীর সদস্য অধ্যাপক আবদুস সাত্তার, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু বাংলাদেশের সমাজতান্ত্রিক পার্টির নির্বাহী সভাপতি আব্দুল আলী।
সভায় কারমাইকেল কলেজিয়েট স্কুল এন্ড কলেজ, রংপুর-এর অধ্যক্ষ আব্দুল ওয়াহেদ মিয়ার বাড়িতে হামলা প্রচেষ্টার নিন্দা জানিয়ে,হামলাকারী সন্ত্রাসীদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানানো হয় ।
সভায় দেশের উদ্ভূত পরিস্থিতিতে শঙ্কা প্রকাশ করে বলা হয়- অন্তর্বর্তীকালীন সরকারের ৫ মাস পেরিয়ে গেলেও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটাতে পারে নি,দ্রব্যমূল্যে কমাতে পারে নি,সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে নি। সভায় গভীর উদ্বেগ প্রকাশ করে বলা হয়, দেশের মহল বিশেষের উস্কানিমূলক বক্তব্য,বিবৃতি অভ্যুত্থানকারী জনগণকে বিভক্তির দিকে নিয়ে যাচ্ছে এবং জনমনে আশঙ্কা দেখা দিচ্ছে।
সভায় নেতৃবৃন্দ মুক্তিযুদ্ধ ও গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ও বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণের সংগ্রাম এগিয়ে নেওয়ার জন্য জন্য জনগণকে সোচ্চার হওয়ার আহ্বান জানান।
ডেস্ক রিপোর্ট: রাষ্ট্রপতিকে কোরআন বিরোধী সম্পত্তি হস্তান্তর আইনে স্বাক্ষর না করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জাতীয় ফতোয়া বোর্ড। সংগঠনটির পক্ষ থেকে শতাধিক বিশিষ্ট মুফতির স্বাক্ষরিত এক বিবৃতিতে এ আহ্ব ...
স্টাফ রিপোর্টার: ‘গতকালকে আমি যে পরিস্থিতির মুখোমুখি হয়েছি, তাতে এই সংসদে কোনও ডিসেন্ট ভয়েস রেকর্ড করা যায় বলে আমার মনে হয়নি’—উল্লেখ করে সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি জনাব মিয়া গোলাম পরওয়ার আজ ১০ সেপ্টেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, সরকারি চাকরির ১১ থেকে ২০তম গ্রেডের নিয়োগে লিখিত ও মৌখিক পরীক্ ...
ডেস্ক রিপোর্ট: ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক রাজনৈতিক বক্তব্য বা দেশে ফেরার ঘোষণার সঙ্গে ভারত সরকারের কোনো ধরনের সম্পৃক্ততা নেই বলে স্পষ্ট করেছেন দেশটির সাবেক ...
সব মন্তব্য
No Comments