স্টাফ রিপোটার: ভোটার, প্রার্থী ও নাগরিকদের বিভিন্ন তথ্যের নিশ্চয়তা দিতে ‘স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি’ নামের একটি অ্যাপ চালু করেছে নির্বাচন কমিশন (ইসি)।
জাতীয় সংসদ নির্বাচনের আসন, প্রার্থী, ফলাফল সংক্রান্ত সব খবর জানা যাবে Smart Election Management BD অ্যাপের মাধ্যমে। এ অ্যাপ থেকে ভোটার নম্বর, কেন্দ্রের নাম ও লোকেশন, ভোটের হার, প্রার্থীদের হলফনামাসহ নির্বাচনের বিভিন্ন তুলনামূলক চিত্র ঘরে বসেই জানা যাবে।
‘স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি’ অ্যাপ থেকে ভোটকেন্দ্রের তথ্য এখনই জানা যাচ্ছে। যেকোনো ভোটারের ভোটকেন্দ্র কোনটি এবং লোকেশন কোথায় তা জানা যাচ্ছে। এ অ্যাপের সাহায্যে একজন ভোটার তার এনআইডি এবং জন্ম তারিখ ইনপুট প্রদান করে নিজ ভোটকেন্দ্রের অবস্থান, ছবি, ম্যাপ, দূরত্ব সম্পর্কে জানতে পারবেন।
স্মার্ট মোবাইল ফোনে ডাউনলোড এবং ইন্সটল করার জন্য Smart Election Management BD অ্যাপটি Google play store (android ডিভাইসের জন্য) এবং App store (i-phone এর জন্য)- এ পাওয়া যাচ্ছে।
নির্বাচন কমিশনের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
স্টাফ রিপোর্টার: রাজধানী ঢাকাসহ দেশের ৮ বিভাগেই অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির আশংকা রয়েছে। একইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী বর্ষণ হতে পারে। এদিকে ...
স্টাফ রিপোর্টার: রাজধানীতে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুর থেকে গভীর রাত পর্যন্ত একের পর এক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মালিবাগ থেকে শুরু হয়ে মহাখালী, আগারগাঁও, যাত্রাবাড়ী, বাবুবাজার, মগবাজার, কাফরুল ...
বিশেষ প্রতিনিধ, নিউইয়র্ক: উন্নয়নশীল দেশগুলোর জন্য সাশ্রয়ী, নায্য ও ঝুঁকি-সংবেদনশীল অর্থায়ন নিশ্চিত করতে বৈশ্বিক আর্থিক কাঠামোর ব্যাপক সংস্কারের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্ট ...
স্টাফ রিপোর্টার: সাবেক শেখ হাসিনার সরকারের আমলে ভারতের সঙ্গে সই হওয়া ১০১টি চুক্তি ও সমঝোতা স্মারক (MoU) পর্যালোচনা করছে বাংলাদেশ। বিষয়টি নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দ ...
সব মন্তব্য
No Comments