স্টাফ রিপোটার: প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর ৮৮তম জন্মবার্ষিকী উপলক্ষে নয়া পল্টনে কেন্দ্র ঘোষিত গণতন্ত্র পুনরুদ্ধারের ছাত্রদলের ডাকা পূর্বঘোষিত শান্তিপূর্ণ র্যালিতে পুলিশের অনুমতি না দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা মহানগর পূর্ব ছাত্রদল।
শুক্রবার দুপুরে শান্তিনগরে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের আহবায়ক শেখ খালিদ হাসান জ্যাকি ও ভারপ্রাপ্ত সদস্য সচিব সোহাগ ভুঁইয়ার নেতৃত্বে আরও উপস্থিত ছিলেন যুগ্ম আহবায়ক আব্দুর রহিম রাজীব পাটোয়ারী, যুগ্ম আহবায়ক আরিফুর রহমান রাসেল, যুগ্ম আহবায়ক নাফিউর রহমান পাবেল, খিলগাঁও থানা ছাত্রদলের আহবায়ক মনিরুজ্জামান হীরা, মুগদা থানা ছাত্রদলের আহ্বায়ক জুলফিকার আহমেদ সিয়াম, শাহজাহানপুর থানা ছাত্রদলের সদস্য সচিব এইচ. কে হোসেন আলী, ধানমন্ডি থানা ছাত্রদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব শরিফুল ইসলাম মিলন, খিলগাঁও মডেল কলেজ ছাত্রদলের সদস্য সচিব ফারুক মিঞাসহ অন্যান্য ইউনিটের নেতৃবৃন্দ।
স্টাফ রিপোর্টার: জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত শীর্ষ নেতাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরে : হৃদরোগসহ বিভিন্নরোগে আক্রান্ত অসুস্থ বীর মুক্তিযোদ্ধা ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুর রইচ সেরনিয়াবাতকে গ্রেপ্তার করেছে পুলিশ।সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেল তিনটার দিকে বরিশা ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়া এলাকা থেকে পাবনা-২ আসনের সাবেক সংসদ সদস্য খন্দকার মো. আজিজুল হক আরজুকে আটক করেছে পুলিশ।মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হালিম ...
স্টাফ রিপোর্টার: মালয়েশিয়ায় বাংলাদেশি জনশক্তি রপ্তানিতে কথিত সিন্ডিকেট ব্যবস্থা বাতিল করে স্বচ্ছ, জবাবদিহিমূলক ও উন্মুক্ত প্রতিযোগিতার ভিত্তিতে সকল বৈধ ও লাইসেন্সধারী রিক্রুটিং এজেন্সিকে কাজের সুযোগ ...
সব মন্তব্য
No Comments