স্টাফ রিপোটার: ‘সাম্প্রদায়িক ও অপসংস্কৃতির বিরুদ্ধে সংগীত, নাটক ও আবৃত্তি চর্চা অত্যন্ত জরুরী। শিল্প সাহিত্যকে গণমানুষের কাছে নিয়ে তাদের চেতনার পরিবর্তন করা প্রয়োজন। দু’পার বাংলার সাংস্কৃতিক বিনিয়ম এ মাধ্যমে ত্বরান্বিত করবে। ব্যাঘ্রতটের এ আয়োজন অভিনন্দনযোগ্য।’
বুধবার ১১ জানুয়ারি সন্ধ্যা ৬টায় জাতীয় সংগীত ও নৃত্যকলা মিলনায়তন, বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে কলকাতার বিশিষ্ট সংগীত ও বাচিক শিল্পী পল্লব কীর্ত্তনীয়া’র নির্দেশিত কবিতাবাড়ির নিবেদনে আবৃত্তি অনুষ্ঠান ‘তিমির ত্বিষা’ উদ্বোধনকালে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী জননেতা কমরেড রাশেদ খান মেনন এমপি এ কথা বলেন ।
‘ব্যাঘ্রতট’ এর প্রধান সমন্বয়ক কমরেড মুস্তাফা লুৎফুল্লাহ এমপির সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। তারপর ‘ব্যাঘ্রতটে’র আয়োজনে কলকাতার বিশিষ্ট সংগীত ও বাচিক শিল্পী পল্লব কীর্ত্তনীয়ার নির্দেশনায় কবিতা বাড়ির নিবেদনে আবৃত্তি অনুষ্ঠান "তিমির ত্বিষা" অনুষ্ঠিত হয়।
ডেস্ক রিপোর্ট: রাষ্ট্রপতিকে কোরআন বিরোধী সম্পত্তি হস্তান্তর আইনে স্বাক্ষর না করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জাতীয় ফতোয়া বোর্ড। সংগঠনটির পক্ষ থেকে শতাধিক বিশিষ্ট মুফতির স্বাক্ষরিত এক বিবৃতিতে এ আহ্ব ...
স্টাফ রিপোর্টার: ‘গতকালকে আমি যে পরিস্থিতির মুখোমুখি হয়েছি, তাতে এই সংসদে কোনও ডিসেন্ট ভয়েস রেকর্ড করা যায় বলে আমার মনে হয়নি’—উল্লেখ করে সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি জনাব মিয়া গোলাম পরওয়ার আজ ১০ সেপ্টেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, সরকারি চাকরির ১১ থেকে ২০তম গ্রেডের নিয়োগে লিখিত ও মৌখিক পরীক্ ...
ডেস্ক রিপোর্ট: ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক রাজনৈতিক বক্তব্য বা দেশে ফেরার ঘোষণার সঙ্গে ভারত সরকারের কোনো ধরনের সম্পৃক্ততা নেই বলে স্পষ্ট করেছেন দেশটির সাবেক ...
সব মন্তব্য
No Comments