ডেস্ক রিপোর্ট: সেন্টমার্টিনে পর্যটক ভ্রমণ ও রাত্রীযাপন বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে কঠোর আন্দোলনের ঘােষণা দিয়েছে বাস-হোটেল-জাহাজ মালিকসহ কয়েকটি পর্যটক সংশ্লিষ্ট সংগঠন। পর্যটন-জীবিকা হুমকির মুখে পড়ার আশঙ্কায় তারা রাজপথে নামার কথা জানিয়েছেন।
রোববার (২৭ অক্টোবর) সেন্টমার্টিন দ্বীপ পরিবেশ ও পর্যটন রক্ষা কমিটির চেয়ারম্যান শিবলুল আজম কোরেশী গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে আন্দোলন ঘোষণার কথা জানিয়েছেন।
গত মঙ্গলবার (২২ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমীর মিলনায়তনে এক ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর জানান, নভেম্বর মাসে পর্যটকরা যেতে পারবেন, কিন্তু রাতে থাকতে পারবেন না। আগামী ডিসেম্বর ও জানুয়ারিতে প্রতিদিন ২ হাজারের বেশী পর্যটক সেন্টমার্টিনে যেতে পারবে না।ফেব্রুয়ারি মাসে পর্যটক যাওয়া বন্ধ থাকবে,ঐ সময় সেন্টমার্টিন পরিস্কার-পরিচ্ছন্ন করা হবে।
সরকারের এসব সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়েছেন সেন্টমার্টিন দ্বীপ পরিবেশ ও পর্যটন রক্ষা কমিটি। তারা প্রতাবাদে বলেন, এমন সিদ্ধান্তে পর্যটন শিল্প ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে এবং সাধারণ উদ্যোক্তরা সর্বস্বান্ত হয়ে যাবেন।
বিজ্ঞপ্তিতে আরও বলেন, সেন্টমার্টিন দ্বীপকে ঘিরে নানামুখী ষড়যন্ত্র শুরু হয়েছে।
স্টাফ রিপের্টার: র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বিলুপ্ত হয়ে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ বা এসআরবি নামে যাত্রা শুরু করেছে এলিট বাহিনীটি। বুধবার (১৬ সেপ্টেম্বর) থেকে নতুন নামে আনুষ্ঠানিকভাবে কার ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এমপি'র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ। আজ স্পীকারের কার্যালয়ে এই সৌজন্য সাক্ ...
স্টাফ রিপোর্টার: রাজধানী ঢাকাসহ দেশের বেশিরভাগ এলাকায় আজ ঝড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা ও বর ...
স্টাফ রিপোর্টার: ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে ৭২তম ধাপে ভারত থেকে প্রায় ৪ হাজার মেট্রিক টন ডিজেল বাংলাদেশে এসে পৌঁছেছে। ভারতের আসামের নুমালিগড় রিফাইনারি লিমিটেড থেকে পাঠানো ৪৭ লাখ ৫ ...
সব মন্তব্য
No Comments