স্টাফ রিপোটার: জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের আজ ৫ নভেম্বর রবিবার, সকাল সাড়ে ১১ টায়, বঙ্গবন্ধু এভিনিউস্থ জাসদ কার্যালয়ের সামনে সন্ত্রাসী বিএনপি-জামাতের নৈরাজ্য ও নির্বাচন বানচালের চক্রান্ত-ষড়যন্ত্রের প্রতিবাদে সমাবেশ অনুষ্ঠিত হয়। জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা শফি উদ্দিন মোল্লার সভাপতিত্বে ও দফতর সম্পাদক সাজ্জাদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সমাবেশে বক্তব্য রাখেন জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক শওকত রায়হান, রোকনুজ্জামান রোকন, নইমুল আহসান জুয়েল, মোহাম্মদ মোহসীন, জাতীয় শ্রমিক জোট-বাংলাদেশ এর সভাপতি সাইফুজ্জামান বাদশা, জাসদের তথ্য গবেষণা সম্পাদক জুলফিকার মান্নান জামী, জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য কাজী সাইমুল হক, আলী হাসান তরুন, মুহাম্মদ সামছুল ইসলাম সুমন, ঢাকা মহানগর দক্ষিণ জাসদের সভাপতি হাজী ইদ্রিস বেপারী ও সাধারণ সম্পাদক সোহেল আহম্মেদ, জাতীয় কৃষক জোটের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান ফসি, জাসদ নেতা মনির হোসেন মজুমদার, জাতীয় যুব জোটের কার্যকরী সভাপতি আমিনুল আজিম বনি, বাংলাদেশ ছাত্রলীগ (ন-মা) কেন্দ্রীয় সংসদের সভাপতি রাশিদুল হক ননী, জাতীয় যুব জোটের সহ-সভাপতি শুভংকর দেব বাপ্পা, সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন বাচ্চু, সাংগঠনিক সম্পাদক পারভীন আক্তার শিল্পী, পরিবহণ হকার জোটের সভাপতি মোঃ আলী, জাসদ ঢাকা মহানগর পূর্বের সহ-সভাপতি নুরতাজ পারভীন প্রমূখ।
সমাবেশে বক্তারা বলেন, এটা পরিস্কার সন্ত্রাসী বিএনপি-জামাতের ধ্বংসাত্মক অবরোধ-জ্বালাও-পোড়াও কর্মসূচির আসল উদ্দেশ্যই হচ্ছে নির্বাচন বানচাল করা। নির্বাচন বানচালের চ্যালেঞ্জ গ্রহণ করে সংবিধান অনুযায়ী যথাসময়ে নির্বাচন অনুষ্ঠান করাই এখন জাতীয় রাজনৈতিক কর্তব্য। নেতৃবৃন্দ বলেন, সামরিক সরকার, অসাংবিধানিক সরকার দেশের ক্ষতি করা ছাড়া ভালো কিছু করতে পারেনা, তা অতীতে বারবার প্রমাণিত হয়েছে। সুতরাং সংবিধান অনুযায়ী যথাসময়ে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের কোনো বিকল্প নাই। যারা নির্বাচন বাঁধাগ্রস্থ করার অসাংবিধানিক অগণতান্ত্রিক রাজনীতি করবে তাদের রাজনৈতিকভাবে মোকাবেলা করে সংবিধান অনুযায়ী যথাসময়ে নির্বাচন অনুষ্ঠান করতে নির্বাচন কমিশন ও সরকারকে সাহায্য করা দেশের সকল গণতান্ত্রিক দেশপ্রেমিক শক্তির জাতীয় কর্তব্য।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বঙ্গবন্ধু এভিনিউ, পল্টন, তোপখানা রোডসহ রাজধানীর বিভিন্ন রাজপথ প্রদক্ষিণ করে।
স্টাফ রিপোর্টার: জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত শীর্ষ নেতাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরে : হৃদরোগসহ বিভিন্নরোগে আক্রান্ত অসুস্থ বীর মুক্তিযোদ্ধা ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুর রইচ সেরনিয়াবাতকে গ্রেপ্তার করেছে পুলিশ।সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেল তিনটার দিকে বরিশা ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়া এলাকা থেকে পাবনা-২ আসনের সাবেক সংসদ সদস্য খন্দকার মো. আজিজুল হক আরজুকে আটক করেছে পুলিশ।মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হালিম ...
স্টাফ রিপোর্টার: মালয়েশিয়ায় বাংলাদেশি জনশক্তি রপ্তানিতে কথিত সিন্ডিকেট ব্যবস্থা বাতিল করে স্বচ্ছ, জবাবদিহিমূলক ও উন্মুক্ত প্রতিযোগিতার ভিত্তিতে সকল বৈধ ও লাইসেন্সধারী রিক্রুটিং এজেন্সিকে কাজের সুযোগ ...
সব মন্তব্য
No Comments