ডেস্ক রিপোর্ট: জাতীয় সমাজতান্ত্রিক দল—জাসদের কেন্দ্রীয় কার্যকরী কমিটির পক্ষ থেকে এক বিবৃতিতে ময়মনসিংহ মহানগর জাসদের সভাপতি, কেন্দ্রীয় কার্যকরী কমিটির সাংগঠনিক সম্পাদক, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের পর পর সাতবার নির্বাচিত কাউন্সিলর, সাবেক প্যানেল মেয়র জনপ্রিয় জননেতা সৈয়দ শফিকুল ইসলাম মিন্টু ও তার ভাতিজা সৈয়দ সজলকে গতকাল ২৭ ডিসেম্বর ২৪ রাত ১১টায় ময়মনসিংহ মহানগরের আকুয়া কোয়ার্টার্সস্থ নিজ বাসভবন থেকে যৌথবাহিনী কর্তৃক মিথ্যা অস্ত্র মামলায় গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে এবং তার নিঃশর্ত মুক্তি দাবি করেছে। জাসদের বিবৃতিতে বলা হয়, যে অস্ত্রটিসহ তাকে গ্রেফতার করা হয়েছে সেই শর্ট গানটি সৈয়দ শফিকুল ইসলাম মিন্টুর নিজের নামে লাইসেন্সকৃত অস্ত্র। তার কাছে থেকে কোনো অবৈধ অস্ত্র উদ্ধার হয় নাই। তারপরও তার নামে অবৈধ অস্ত্র রাখার একটি মামলা দায়েরসহ ৫ আগস্ট পরবর্তী ঢালাওভাবে দায়ের করা রাজনৈতিক উদ্দেশ্যপ্রনোদিত আরও দুইটি মিথ্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। জাসদের বিবৃতিতে বলা হয়, জাসদনেতা সৈয়দ শফিকুল ইসলাম মিন্টুকে গ্রেফতার সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রনোদিত এবং রাজনৈতিক প্রতিহিংসামূলক। জাসদের বিবৃতিতে বলা হয়, সরকার ও পুলিশের পক্ষ থেকে ঢালাও মামলায় যথাযথ আইনী প্রক্রিয়ায় তদন্ত ছাড়া গ্রেফতার না করার বিষয়ে বার বার ঘোষণা দেয়ার পরও জাসদ নেতা সৈয়দ শফিকুল ইসলাম মিন্টুকে গ্রেফতার প্রমাণ করলো, সরকারের এ বিষয়ের ঘোষণা ফাঁকা বুলি ছাড়া আর কিছুই নয়। জাসদের বিবৃতিতে ঢালাও মিথ্যা মামলায় যথাযথ আইনী প্রক্রিয়ায় তদন্ত ছাড়া ঢালাও গ্রেফতার বন্ধ করার দাবি জানানো হয়।
ডেস্ক রিপোর্ট: রাষ্ট্রপতিকে কোরআন বিরোধী সম্পত্তি হস্তান্তর আইনে স্বাক্ষর না করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জাতীয় ফতোয়া বোর্ড। সংগঠনটির পক্ষ থেকে শতাধিক বিশিষ্ট মুফতির স্বাক্ষরিত এক বিবৃতিতে এ আহ্ব ...
স্টাফ রিপোর্টার: ‘গতকালকে আমি যে পরিস্থিতির মুখোমুখি হয়েছি, তাতে এই সংসদে কোনও ডিসেন্ট ভয়েস রেকর্ড করা যায় বলে আমার মনে হয়নি’—উল্লেখ করে সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি জনাব মিয়া গোলাম পরওয়ার আজ ১০ সেপ্টেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, সরকারি চাকরির ১১ থেকে ২০তম গ্রেডের নিয়োগে লিখিত ও মৌখিক পরীক্ ...
ডেস্ক রিপোর্ট: ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক রাজনৈতিক বক্তব্য বা দেশে ফেরার ঘোষণার সঙ্গে ভারত সরকারের কোনো ধরনের সম্পৃক্ততা নেই বলে স্পষ্ট করেছেন দেশটির সাবেক ...
সব মন্তব্য
No Comments