স্টাফ রিপোর্টার: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ বলেছেন, গত ১৬ বছর আমরা সবাই একটা পরিস্থিতির মধ্যে ছিলাম৷ জুলাই- আগস্ট গণঅভ্যূত্থানের মাধ্যে এই পরিস্থিতি থেকে উত্তরণ ঘটেছে। এই ১৬ বছরে সংঘটিত সকল অপরাধকে আপনারা নির্ভয়ে সমাজের সামনে তুলে ধরুন। যাতে জনগণ এসব অপরাধীদের বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে পারে।
উপদেষ্টা আজ শুক্রবার সন্ধ্যায় বিএমএ ভবনে অনুষ্ঠিত বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন (ক্র্যাব) এর ৪১ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে আয়োজিত সভায় উপস্থিত সাংবাদিকদের প্রতি এসব কথা বলেন।
বহুল আলোচিত সাংবাদিক দম্পতি হত্যার বিচার প্রসঙ্গে হাসান আরিফ বলেন, সাংবাদিক দম্পতি সাগর-রুনী হত্যার বিচার বিগত সরকারের আমলে পদে পদে বাঁধার সম্মুখীন হয়েছে। আশা করছি, এই বাঁধা এখন আর সামনে এসে দাঁড়াবেনা৷ আমার দৃঢ় বিশ্বাস, আপনারা সোচ্চার হলে সাগর-রুনী হত্যার বিচারও এবার হবে৷
উপদেষ্টা বলেন, বিদেশী বিনিয়োগকারীরা দেশে এসে প্রথমেই জানতে চান আমাদের ক্রাইম রেট কেমন! একসময় হংকং বা দক্ষিণ কোরিয়ার ক্রাইম রেট অনেক বেশি ছিল৷ কিন্তু এখন সেখানে ক্রাইম রেট একেবারে শূন্যের কাছাকাছি। এসব অঞ্চলে বৈদেশিক বিনিয়োগের হারও এখন বেশি৷ বাংলাদেশের ক্রাইম রেটও জিরোতে নিয়ে আসতে হবে৷ একটি বিনিয়োগ বান্ধব রাষ্ট্র বিনির্মানে সরকারকে সহায়তা করবে ক্র্যাব সদস্যগণের কাছে এটাই প্রত্যাশা করি।
বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন(ক্র্যাব) এর সভাপতি কামরুজ্জামান খান এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামের সঞ্চালনায় উক্ত সভায় আরও উপস্থিত ছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মাইনুল হাসান, এনডিসি, র্যাবের লিগ্যাল এন্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মো. মুনিম ফেরদৌস, আম্বার গ্রুপের সত্ত্বাধিকারী শওকত আজিজ রাসেলসহ আরও অনেকে।
স্টাফ রিপের্টার: র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বিলুপ্ত হয়ে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ বা এসআরবি নামে যাত্রা শুরু করেছে এলিট বাহিনীটি। বুধবার (১৬ সেপ্টেম্বর) থেকে নতুন নামে আনুষ্ঠানিকভাবে কার ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এমপি'র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ। আজ স্পীকারের কার্যালয়ে এই সৌজন্য সাক্ ...
স্টাফ রিপোর্টার: রাজধানী ঢাকাসহ দেশের বেশিরভাগ এলাকায় আজ ঝড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা ও বর ...
স্টাফ রিপোর্টার: ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে ৭২তম ধাপে ভারত থেকে প্রায় ৪ হাজার মেট্রিক টন ডিজেল বাংলাদেশে এসে পৌঁছেছে। ভারতের আসামের নুমালিগড় রিফাইনারি লিমিটেড থেকে পাঠানো ৪৭ লাখ ৫ ...
সব মন্তব্য
No Comments