ডেস্ক রিপোর্ট: দেশের জনপ্রিয় সংবাদ ভিত্তিক স্যাটেলাইট টেলিভিশন সময় টিভির পাঁচ (৫) জন গণমাধ্যম কর্মীকে সুনির্দিষ্ট কোন কারণ ছাড়াই চাকরিচ্যুত করা হয়েছে বলে বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে। এ ঘটনায় ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। আজ এক বিবৃতিতে ঐ সকল চাকরিচ্যুত সংবাদ কর্মীদের চাকরিতে পূনর্বহালের দাবিও জানিয়েছেন। একই সাথে দেশের সকল গণমাধ্যম কর্মীর পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলের প্রতি আহবান জানিয়েছেন।
বিবৃতিতে জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের আরো বলেছেন, আমরা বিভিন্ন সূত্রে জানতে পেরেছি, সময় টেলিভিশনের ৫ (পাঁচ) জন সংবাদ কর্মীকে গত ২২ ডিসেম্বর কোন কারণ ছাড়াই চাকরিচ্যুত করা হয়েছে। অকারণে সংবাদকর্মীদের চাকরিচ্যুত করা গনমাধ্যমের কন্ঠরোধ করার উদাহরন, যা জবাবদিহিতামূলক সরকার ব্যবস্থা ও গনতন্ত্র চর্চার পরিপন্থি। এমন অমানবিক সিদ্ধান্ত মেনে নেয়া যায় না। গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রতিও আহবান জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।
ডেস্ক রিপোর্ট: রাষ্ট্রপতিকে কোরআন বিরোধী সম্পত্তি হস্তান্তর আইনে স্বাক্ষর না করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জাতীয় ফতোয়া বোর্ড। সংগঠনটির পক্ষ থেকে শতাধিক বিশিষ্ট মুফতির স্বাক্ষরিত এক বিবৃতিতে এ আহ্ব ...
স্টাফ রিপোর্টার: ‘গতকালকে আমি যে পরিস্থিতির মুখোমুখি হয়েছি, তাতে এই সংসদে কোনও ডিসেন্ট ভয়েস রেকর্ড করা যায় বলে আমার মনে হয়নি’—উল্লেখ করে সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি জনাব মিয়া গোলাম পরওয়ার আজ ১০ সেপ্টেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, সরকারি চাকরির ১১ থেকে ২০তম গ্রেডের নিয়োগে লিখিত ও মৌখিক পরীক্ ...
ডেস্ক রিপোর্ট: ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক রাজনৈতিক বক্তব্য বা দেশে ফেরার ঘোষণার সঙ্গে ভারত সরকারের কোনো ধরনের সম্পৃক্ততা নেই বলে স্পষ্ট করেছেন দেশটির সাবেক ...
সব মন্তব্য
No Comments