ডেস্ক রিপোর্ট: আগামী ৭ জানুয়ারি ২০২৪, রবিবার অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির দলীয় মনোনয়ন ফরম বিতরণ এবং গ্রহণের কার্যক্রম আগামীকাল শুক্রবারও চলবে। সেই সাথে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাতকার গ্রহণ পূর্ব নির্ধারিত সময়সূচী অনুযায়ী অনুষ্ঠিত হবে।জাতীয় পার্টি যুগ্ম দফতর সম্পাদকমাহমুদ আলম বৃহস্পতিবার গনমাধ্যমকে এতথ্য জানিয়েছেন।
মনোনয়ন ফরম বিতরণ ও গ্রহণের সময়সূচি:-
জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যানের বনানীস্থ কার্যালয় হতে সকাল ১০টা থেকে সন্ধ্যা পর্যন্ত দলীয় মনোনয়ন ফরম বিতরণ ও গ্রহণ করা হবে।
সাক্ষাৎকারের সময়সূচী-
২৪ নভেম্বর শুক্রবার সকাল ১০টায় রংপুর বিভাগ ও বিকাল ৩টায় রাজশাহী বিভাগ।
২৫ নভেম্বর শনিবার সকাল ১০টা থেকে খুলনা, বরিশাল ও সিলেট বিভাগ।
২৬ নভেম্বর রবিবার সকাল ১০টা থেকে ঢাকা, চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগ।
উপরোক্ত সময়ে মনোনয়ন প্রত্যাশীদের প্রয়োজনীয় কাগজপত্র সহ উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো।
স্টাফ রিপোর্টার: ‘কূটনৈতিক পাড়ায় কী হচ্ছে না হচ্ছে আমরা আসলে জানি না। সুতরাং এটা নিয়ে প্রতিক্রিয়া জানানোর কিছু নাই।’শেখ হাসিনার পাসপোর্টকে কেন্দ্র করে কূটনৈতিক পাড়ায় কী আলোচনা হচ্ছে এবং এনিয়ে ...
স্টাফ রিপোর্টার: আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে রাজশাহী, ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে মেয়র পদে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। ইতিমধ্যে পার্টির ফো ...
ডেস্ক রিপোর্ট: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) চেয়ে আবেদন করেছেন। রয়টার্স জানিয়েছে, সোমবার (৯ নভেম্বর) তার আইনজীবীদের পাঠানো একটি চিঠি সংবাদ সংস্থাটি ...
স্টাফ রিপাের্টার: বাংলাদেশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধ ও রাজনৈতিক ইতিহাস সম্পর্কে শিক্ষার্থীদের সঠিক তথ্য জানানো জরুরি বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেছেন, ‘আমরা চাই, বাংল ...
সব মন্তব্য
No Comments