পাভেল ইসলাম মিমুল রাজশাহী ব্যুরো: রাজশাহীতে আওয়ামী লীগের ত্যাগী নেতা নয়লাল হত্যকারীদের বিচারের দাবিতে উত্তাল হচ্ছে রাজশাহী। তার হত্যার বিচারের দাবিতে শতশত মানুষ একত্রিত হয়ে মানববন্ধন করেছে। শনিবার (১০ ফেব্রু:) বেলা ১১ টার দিকে মহানগরীর নিউ মার্কেটের সামনে সচেতন রাজশাহীবাসীর ব্যানারে এই মানববন্ধন হয়।
মানববন্ধন থেকে দাবি জানানো হয়, দুঃসময়ে আওয়ামী লীগের ত্যাগী নেতা নয়লাল ছিলেন একজন সাদাসিধে মানুষ। তাকে পরিকল্পিপ ভাবে হত্যা করা হয়েছে। গেলো বছরের ১২ ডিসেম্বর যেখান থেকে নয়লালের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে সেটি রাজশাহী-১ আসনের সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরীর মালিকাধীন থিম ওমর প্লাজার বহুতল ভবন। সেখানে সাধারণ মানুষ বিনা অনুমতিতে প্রবেশ করতে পারে না। অথচ এই বহুতল ভবনের পেছনে ম্যানহল থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে। তার কোন শত্রু ছিলো না। সারাদিন শহরের আওয়ামী লীগের দলীয় অফিসে ঘুরাঘুরি করতো তাকে হত্যা করে লাশটি গুম করার জন্য ম্যানহলে রেখে দেওয়া হয়েছে।
এই ভবনের চারিদিকে সিসি ক্যামেরা লাগানো আছে অথচ কোন ফুটেজ নেই। এই সংসদ সদস্যর রাজনৈতি কার্যালয় থেকে অনেকে নির্যাতিত হয়েছে। আমরা চাই আইন শৃংঙ্খলা বাহিনী দ্রুত এই বিচারের রহস্য উদঘাটন করবে। যারা এই হত্যার সাথে জড়িত তাদের আইনের আওতায় এনে বিচার করতে হবে।
ত্যাগী আওয়ামী লীগের নেতা নয়লাল আওয়ামী আদর্শের দলপাগল মানুষ ছিলেন আমরা তার বিচারের দাবিতে প্রয়োজনে প্রধানমন্ত্রীর কাছে যাবো। আর যতক্ষণ পর্যন্ত তার হত্যাকারিদের বিচারের আওতায় না আনা হবে ভবিষ্যতে আরো বৃহত্তর আন্দোলন করার হুশিয়ারী দেন মানববন্ধনে উপস্তিত জনসাধারণ।
রাজশাহী মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান রাজিবের সঞ্চলনায় আরো উপস্থিত ছিলেন, বঙ্গবন্ধু কলেজের অধ্যক্ষ কামারুজ্জামান, মহানগরী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও রাসিকের ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মমিন, যুগ্ন-সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহেদ খান টিটু, রাজশাহী মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি শফিকুজ্জামান, রকি কুমার ঘোষ, মহানগর ছাত্রলীগের সভাপতি নূর মোহাম্মদ সিয়াম, সাধারণ সম্পাদক ডা. সিরাজুম মুবিন সবুজসহ বিভিন্ন পর্যায়ের সুধিজন।
স্টাফ রিপোর্টার: রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়া এলাকা থেকে পাবনা-২ আসনের সাবেক সংসদ সদস্য খন্দকার মো. আজিজুল হক আরজুকে আটক করেছে পুলিশ।মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হালিম ...
স্টাফ রিপোর্টার: মালয়েশিয়ায় বাংলাদেশি জনশক্তি রপ্তানিতে কথিত সিন্ডিকেট ব্যবস্থা বাতিল করে স্বচ্ছ, জবাবদিহিমূলক ও উন্মুক্ত প্রতিযোগিতার ভিত্তিতে সকল বৈধ ও লাইসেন্সধারী রিক্রুটিং এজেন্সিকে কাজের সুযোগ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি বলেছেন, বাংলাদেশে যারা অতীতে সরকারের নেতৃত্বে ছিলেন তাদের ব্যর্থতার কারণে জাতি যে পর্যায়ে যাওয়ার কথা ছিল, সে পর ...
ডেস্ক রিপোর্ট: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ ছাত্র ইউন ...
সব মন্তব্য
No Comments