স্টাফ রিপোটার: ৭ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে সাধারণ মানুষের পাশাপাশি আওয়ামী লীগের সচেতন নেতাকর্মীরাও ভোটবর্জন করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
তিনি বলেন, সমস্ত পর্যবেক্ষণ মিলিয়ে দেখা যায় ভোটের আগের দিন ভোট প্রতিহত নয়; বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিএনপির পক্ষ থেকে দেশবাসীকে ভোটবর্জনের আহ্বান জানান। সেই আহ্বানে সাড়া দিয়ে দেশের ৯০ শতাংশ ভোটার সেদিন ভোট দিতে যাননি। হিসাব করে দেখা যায়, আওয়ামী লীগের সচেতন ভোটারাও ভোট কেন্দ্রে যাননি। অর্থাৎ দেশের ৯০ ভাগ জনগণের নেতা এখন তারেক রহমান। পক্ষান্তরে ১০ ভাগ মানুষের নেতা শেখ হাসিনা।
সাবেক রাষ্ট্রপতি বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের বীর উত্তম’র ৮৯তম জন্মদিন উপলক্ষ্যে শুক্রবার বিকালে নয়াপল্টনে ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানা বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত মিলাদ মাহফিল পূর্ব সংক্ষিপ্ত আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে গয়েশ^র চন্দ্র রায় এ মন্তব্য করেন।
এতে অংশ নেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী, কেন্দ্রীয় নেতা নাজিম উদ্দিন মাস্টার, কেরাণীগঞ্জ দক্ষিণ থানা বিএনপির সাধারণ সম্পাদক মোজাদ্দেদ আলী বাবু প্রমুখ।
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ৭ জানুয়ারি নিজেরা নিজেরা নির্বাচন করে ক্ষমতাসীন আওয়ামী লীগ একাদশ জাতীয় সংসদ বহাল রেখে দ্বাদশ জাতীয় সংসদের এমপি’রা শপথ নিয়েছে। এখন দেশে শপথবদ্ধ ৬৪৮ জন এমপি রয়েছে। এটি সংবিধানের লংঘন। বাংলাদেশের ইতিহাসে নেই এতো তাড়াহুড়া করে কেউ শপথ নেয়।
স্টাফ রিপোর্টার: জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত শীর্ষ নেতাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরে : হৃদরোগসহ বিভিন্নরোগে আক্রান্ত অসুস্থ বীর মুক্তিযোদ্ধা ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুর রইচ সেরনিয়াবাতকে গ্রেপ্তার করেছে পুলিশ।সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেল তিনটার দিকে বরিশা ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়া এলাকা থেকে পাবনা-২ আসনের সাবেক সংসদ সদস্য খন্দকার মো. আজিজুল হক আরজুকে আটক করেছে পুলিশ।মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হালিম ...
স্টাফ রিপোর্টার: মালয়েশিয়ায় বাংলাদেশি জনশক্তি রপ্তানিতে কথিত সিন্ডিকেট ব্যবস্থা বাতিল করে স্বচ্ছ, জবাবদিহিমূলক ও উন্মুক্ত প্রতিযোগিতার ভিত্তিতে সকল বৈধ ও লাইসেন্সধারী রিক্রুটিং এজেন্সিকে কাজের সুযোগ ...
সব মন্তব্য
No Comments