স্টাফ রিপোটার: বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণের আহবায়ক আব্দুস সালাম বলেছেন, এদেশে কেউ ভালো নেই। ভালো আছেন প্রধানমন্ত্রী আর মন্ত্রীরা। ১০ টাকা কেজি ধরে চাল খাওয়ানের কথা বলে ক্ষমতায় এসে জনগণকে ৮০টা দরে চাল খাওয়াচ্ছেন। আগামী এরা আবার ক্ষমতায় আসলে একশ টাকায়ও চাল কেনা যাবে না।
মঙ্গলবার সন্ধ্যায় নয়াপল্টনের ভাসানী মিলনায়তনে যাত্রাবাড়ী-ডেমরা থানা বিএনপির এক যৌথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণের সিনিয়র যুগ্ম আহবায়ক নবী উল্লাহ নবী।
সালাম তার বক্তব্যে বলেন, আজকে এ সরকারের পাশে চোর এবং লুটেরা ছাড়া কেউ নেই। এদের কবল থেকে দেশ বাঁচাতে হবে। আজকে বিদ্যুৎ, গ্যাস, পানির হাহাকার। তাই এ সরকারেরও দরকার নেই। এ সরকারের সময় শেষ হয়ে গেছে তা বুঝতে পেরে যে যার মতো লুটপাটে ব্যস্ত। সব জায়গায় চলছে অবাধ লুটপাট।
তিনি বলেন, মুক্তিযুদ্ধের সময় এবং স্বাধীনতা পরবর্তী সময়ে গণতন্ত্রের জন্য সবাই যেভাবে ঝাপিয়ে পড়েছিলো, আজও সকল স্বাধীনতাকামী জনগণকে ঐক্যবদ্ধভাবে এ সরকারকে বিদায় করতে রাজপথে নামতে হবে।
এসময় আরো উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম আহবায়ক মোশাররফ হোসেন খোকন, আব্দুস সাত্তার, নগর নেতা সাইদুর রহমান মিন্টু, ফরহাদ হোসেন, আব্দুল হাই পল্লব, জামসেদুল আলন শ্যামল, অধ্যাপক মাহবুবুল আলম, সেলিম রেজা, মো. আনিসুজ্জামান প্রমুখ।
স্টাফ রিপোর্টার: জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত শীর্ষ নেতাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরে : হৃদরোগসহ বিভিন্নরোগে আক্রান্ত অসুস্থ বীর মুক্তিযোদ্ধা ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুর রইচ সেরনিয়াবাতকে গ্রেপ্তার করেছে পুলিশ।সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেল তিনটার দিকে বরিশা ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়া এলাকা থেকে পাবনা-২ আসনের সাবেক সংসদ সদস্য খন্দকার মো. আজিজুল হক আরজুকে আটক করেছে পুলিশ।মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হালিম ...
স্টাফ রিপোর্টার: মালয়েশিয়ায় বাংলাদেশি জনশক্তি রপ্তানিতে কথিত সিন্ডিকেট ব্যবস্থা বাতিল করে স্বচ্ছ, জবাবদিহিমূলক ও উন্মুক্ত প্রতিযোগিতার ভিত্তিতে সকল বৈধ ও লাইসেন্সধারী রিক্রুটিং এজেন্সিকে কাজের সুযোগ ...
সব মন্তব্য
No Comments