স্টাফ রিপোটার: রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে তৃণমূল বিএনপির জাতীয় সম্মেলন শুরু হয়েছে। মঙ্গলবার বেলা পৌনে ১২টায় দলীয় ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে আনুষ্ঠানিকতা শুরু হয়।
এতে সভাপতিত্ব করছেন তৃণমূল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান অ্যাডভোকেট অন্তরা সেলিমা হুদা। এতে উপস্থিত আছেন বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা (বহিস্কৃত) অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার, বিএলডিপির চেয়ারম্যান নাজিম উদ্দীন আল আজাদ, তরিকত ফেডারেশন সাবেক মহাসচিব (বহিস্কৃত) এমএ আউয়াল, জাতীয় স্বাধীনতা পার্টির চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন খান মজলিস, প্রগতিশীল ন্যাপের আহবায়ক পরশ ভাসানী প্রমুখ।
সম্মেলনে স্বাগত বক্তব্যে অন্তরা সেলিমা হুদা বলেন, তৃণমূল বিএনপি আমার পিতা নাজমুল হুদার স্বপ্ন ছিলো। ১৬ ফেব্রুয়ারী তৃণমূল বিএনপি নিবন্ধন পাওয়ার তিনদিন পর তিনি ইন্তেকাল করেন। আমার পিতা বিএনপির মন্ত্রী পরিষদে থাকা অবস্থায়ই কেয়ারটেকার সরকারের ফর্মুলা দিয়েছিলেন। সেদিন যদি সে ফর্মুলাকে গুরুত্ব দেওয়া হতো তাহলে দেশের রাজনীতি আজ সহিংস হয়ে পড়তো না।
তিনি বলেন, আমার বাবা নিজে মন্ত্রীসভা থেকে পদত্যাগ করেন। তার ভিতরে ছিলো দেশপ্রেম। আমি তার কন্যা হিসেবে নিজেকে গর্ববোধ করি। শমসের মবিন চৌধুরী ও তৈমুর আলম খন্দকারকে তৃণমূল বিএনপিতে স্বাগত জানিয়ে তিনি বলেন, আমি আশা করি তাদের বলিষ্ঠ নেতৃত্ব এ দল আরো গতিশীল হবে। তাদের এ যোগদান তৃণমূল বিএনপি তথা আমার প্রয়াত পিতার দেশ গড়ার আরো এগিয়ে যাবে।
জেবি
স্টাফ রিপোর্টার: জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত শীর্ষ নেতাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরে : হৃদরোগসহ বিভিন্নরোগে আক্রান্ত অসুস্থ বীর মুক্তিযোদ্ধা ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুর রইচ সেরনিয়াবাতকে গ্রেপ্তার করেছে পুলিশ।সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেল তিনটার দিকে বরিশা ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়া এলাকা থেকে পাবনা-২ আসনের সাবেক সংসদ সদস্য খন্দকার মো. আজিজুল হক আরজুকে আটক করেছে পুলিশ।মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হালিম ...
স্টাফ রিপোর্টার: মালয়েশিয়ায় বাংলাদেশি জনশক্তি রপ্তানিতে কথিত সিন্ডিকেট ব্যবস্থা বাতিল করে স্বচ্ছ, জবাবদিহিমূলক ও উন্মুক্ত প্রতিযোগিতার ভিত্তিতে সকল বৈধ ও লাইসেন্সধারী রিক্রুটিং এজেন্সিকে কাজের সুযোগ ...
সব মন্তব্য
No Comments