ডেস্ক রিপোর্ট: বাংলা একাডেমি কর্তৃক প্রণীত ১৪৩১-১৪৩২ বঙ্গাব্দের তারিখ সংবলিত বর্ষপঞ্জি, ধর্ম বিষয়ক মন্ত্রণালয় হতে প্রেরিত বিভিন্ন ধর্মীয় পর্বসমূহের তালিকা, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর হতে আরবি মাসের প্রথম তারিখ ও ইসলামী পর্বসমূহের তালিকা এবং ২০২৪ খ্রিষ্টাব্দের ছুটির তালিকা অনুসরণপূর্বক ২০২৫ খ্রিষ্টাব্দের ছুটির তালিকা প্রণয়ন করা হয়েছে।
অনুমোদিত ছুটির তালিকায় অন্তর্ভুক্ত বিষয়সমূহ নিম্নরূপ:
জাতীয় দিবস ও বিভিন্ন সম্প্রদায়ের গুরুত্বপূর্ণ ধর্মীয় পর্ব উপলক্ষ্যে ১২ (বার) দিন সাধারণ ছুটি। এ ছুটির মধ্যে ০৫ টি সাপ্তাহিক ছুটির দিন (০৩টি শুক্রবার ও ২টি শনিবার)।
বাংলা নববর্ষ ও বিভিন্ন গুরুত্বপূর্ণ ধর্মীয় পর্ব উপলক্ষ্যে ১৪ দিন নির্বাহী আদেশে সরকারি ছুটি; এর মধ্যে ০৪ টি সাপ্তাহিক ছুটির দিন (০২টি শুক্রবার ও ০২টি শনিবার)।
ধর্মীয় পর্ব উপলক্ষ্যে প্রজাতন্ত্রের কর্মচারীদের বছরে অনধিক ০৩ (তিন) দিনের ঐচ্ছিক ছুটি ভোগের জন্য ধর্মীয় পর্বসমূহের বিবরণ।
পার্বত্য চট্টগ্রাম এলাকা ও এর বাইরে কর্মরত বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অন্তর্ভুক্ত কর্মচারীদের প্রধান সামাজিক উৎসব বৈসাবি বা অনুরূপ সামাজিক উৎসব উদ্যাপন উপলক্ষ্যে ০২ (দুই) দিন ঐচ্ছিক ছুটি। এ ছুটির মধ্যে ০১টি সাপ্তাহিক ছুটির দিন (০১টি শনিবার)।
২০২৫ খ্রিষ্টাব্দের জন্য ১২ (বারো) দিন সাধারণ ছুটি ও ১৪ (চৌদ্দ) দিন নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণার প্রস্তাব করা হইয়াছে অর্থাৎ প্রস্তাবিত মোট ছুটি (০৯ দিনের সাপ্তাহিক ছুটি ০৫টি শুক্রবার ও ০৪টি শনিবার ব্যতীত) ২৬-০৯=১৭ দিন। উল্লেখ্য, ২০২৪ খ্রিষ্টাব্দের অনুমোদিত মোট ছুটি (০২ দিনের সাপ্তাহিক ছুটি শুক্রবার ব্যতীত) ছিল ২২-০২=২০ দিন।
২০২৫ সালের সরকারি ছুটির তালিকা উপদেষ্টা পরিষদ-বৈঠকে অনুমোদন করা হয়েছে।
স্টাফ রিপোর্টার: নির্বাচন পরিচালনা বিধিমালা-২০০৮ সংশোধন করে নতুন প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। সংশোধিত বিধিমালায় আওয়ামী লীগের ‘নৌকা’ প্রতীক স্থগিত রেখে মোট ১২০টি প্রতীক সংরক্ষিত রাখা হ ...
ডেস্ক রিপোর্ট: সৌদি আরবের পবিত্র নগরী মক্কা আল-মুকাররমাকে লক্ষ্য করে কথিত ড্রোন হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ।বুধবার (১৬ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ নিন্দা জানান ...
স্টাফ রিপের্টার: র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বিলুপ্ত হয়ে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ বা এসআরবি নামে যাত্রা শুরু করেছে এলিট বাহিনীটি। বুধবার (১৬ সেপ্টেম্বর) থেকে নতুন নামে আনুষ্ঠানিকভাবে কার ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এমপি'র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ। আজ স্পীকারের কার্যালয়ে এই সৌজন্য সাক্ ...
সব মন্তব্য
No Comments