ডেস্ক রিপোর্ট: ঠাকুরগাঁওয়ে বীর মুক্তিযোদ্ধা, প্রবীন কমিউনিস্ট কমরেড তসির উদ্দীন আর নেই। ৩ জানুয়ারি ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল উপজেলার বাংলাগড় গ্রামে নিজ বাড়িতে অসুস্থতাজনিত কারণে কমরেড তসির উদ্দীন মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স এক বিবৃতিতে ঠাকুরগাঁওয়ে বীর মুক্তিযোদ্ধা, প্রবীন কমিউনিস্ট কমরেড তসির উদ্দীনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। বিবৃতিতে প্রয়াত কমরেড তসির উদ্দীনের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়।
বীর মুক্তিযোদ্ধা কমরেড তসির উদ্দীন ’৭১-এর রণাঙ্গনে পাকিস্তানি হানাদার ও দেশীয় দোসরদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন। তিনি বাংলাদেশের কমিউনিস্ট পার্টি ঠাকুরগাঁও জেলার অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন। তিনি একাধারে সিপিবি, ক্ষেতমজুর সমিতিসহ মেহনতি মানুষের মুক্তির সংগ্রামে আজীবন লড়ে গেছেন। সোমবার বিকালে তাঁকে গার্ড অব অনার প্রদান করা হয়। আজ ৪ জানুয়ারি মঙ্গলবার সকালে পার্টির পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন শেষে জানাজা ও পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।
ডেস্ক রিপোর্ট: রাষ্ট্রপতিকে কোরআন বিরোধী সম্পত্তি হস্তান্তর আইনে স্বাক্ষর না করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জাতীয় ফতোয়া বোর্ড। সংগঠনটির পক্ষ থেকে শতাধিক বিশিষ্ট মুফতির স্বাক্ষরিত এক বিবৃতিতে এ আহ্ব ...
স্টাফ রিপোর্টার: ‘গতকালকে আমি যে পরিস্থিতির মুখোমুখি হয়েছি, তাতে এই সংসদে কোনও ডিসেন্ট ভয়েস রেকর্ড করা যায় বলে আমার মনে হয়নি’—উল্লেখ করে সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি জনাব মিয়া গোলাম পরওয়ার আজ ১০ সেপ্টেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, সরকারি চাকরির ১১ থেকে ২০তম গ্রেডের নিয়োগে লিখিত ও মৌখিক পরীক্ ...
ডেস্ক রিপোর্ট: ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক রাজনৈতিক বক্তব্য বা দেশে ফেরার ঘোষণার সঙ্গে ভারত সরকারের কোনো ধরনের সম্পৃক্ততা নেই বলে স্পষ্ট করেছেন দেশটির সাবেক ...
সব মন্তব্য
No Comments