গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে দায়েরকৃত মানহানি মামলায় হাজির না হওয়ায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।
বুধবার (৩০ আগস্ট) দুপুরের দিকে গোপালগঞ্জের ১ নম্বর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচার মো. রুবেল শেখ এ পরোয়ানা জারি করেন।
মামলা সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ২৩ ডিসেম্বর আসামি রুহুল কবির রিজভী প্রতারণা ও জাল কাগজপত্র সৃজন করে বাদী গোপালগঞ্জ জেলা জজশীপের সহকারী সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট দেলোয়ার হোসেন সরদার ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার মান-সম্মান ও ভাবমূর্তি নষ্ট করতে মনগড়া ও জালিয়াতির মাধ্যমে সৃজিত বইয়ের রেফারেন্স উল্লেখ ২৩ জনের বিরুদ্ধে পাকিস্তানি বাহিনীকে সহায়তা, মানবতাবিরোধী কর্মকাণ্ডসহ মুক্তিযুদ্ধের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কথা তুলে ধরেন। ওই ২৩ জনের মধ্যে মামলার বাদী অ্যাডভোকেট দেলোয়ার হোসেন সরদারসহ তার বাবা হাসেম সরদার, দুই চাচা আ. মালেক সরদার, তৈয়াবুর রহমান সরদারের নাম রয়েছে।
একই বছরের ২৪ ডিসেম্বর এই সংবাদ একটি জাতীয় পত্রিকায় প্রকাশিত হয়। এতে মামলার বাদী অ্যাডভোকেট দেলোয়ার হোসেন সরদার ২০১৯ সালের ২০ জানুয়ারি বিএনপি নেতা রুহুল কবির রেজভীর নামে ১০০ কোটি টাকার মানহানি মামলা দায়ের করেন।
স্টাফ রিপোর্টার: জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত শীর্ষ নেতাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরে : হৃদরোগসহ বিভিন্নরোগে আক্রান্ত অসুস্থ বীর মুক্তিযোদ্ধা ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুর রইচ সেরনিয়াবাতকে গ্রেপ্তার করেছে পুলিশ।সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেল তিনটার দিকে বরিশা ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়া এলাকা থেকে পাবনা-২ আসনের সাবেক সংসদ সদস্য খন্দকার মো. আজিজুল হক আরজুকে আটক করেছে পুলিশ।মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হালিম ...
স্টাফ রিপোর্টার: মালয়েশিয়ায় বাংলাদেশি জনশক্তি রপ্তানিতে কথিত সিন্ডিকেট ব্যবস্থা বাতিল করে স্বচ্ছ, জবাবদিহিমূলক ও উন্মুক্ত প্রতিযোগিতার ভিত্তিতে সকল বৈধ ও লাইসেন্সধারী রিক্রুটিং এজেন্সিকে কাজের সুযোগ ...
সব মন্তব্য
No Comments