স্টাফ রিপোটার: বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি বলেছেন, আধুনিক, তথ্যনির্ভর, জনসম্পৃক্ত এবং স্মার্ট বাংলাদেশ গঠনে জেলা প্রশাসকদের ভূমিকা অনন্য। বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় জ্ঞান ও দক্ষতার বিকাশ ঘটিয়ে আইন অনুযায়ী জেলা প্রশাসকদের নিষ্ঠার সাথে কাজ করে যেতে হবে।
তিনি আজ বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের কেবিনেট কক্ষে মন্ত্রিপরিষদ বিভাগের উদ্যোগে 'জেলা প্রশাসক সম্মেলন ২০২৩' উপলক্ষে জেলা প্রশাসকদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়কালে এসব কথা বলেন।
এসময় বাংলাদেশ জাতীয় সংসদের চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপি উপস্থিত ছিলেন।
জাতীয় সংসদ সচিবালয়ের যুগ্মসচিব এবং মাননীয় স্পীকারের একান্ত সচিব এম, এ, কামাল বিল্লাহের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে এম আব্দুস সালাম। এ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব মোঃ মাহবুব হোসেন, হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহান এবং বরিশালের বিভাগীয় কমিশনার মোঃ আমিন উল আহসানও বক্তব্য প্রদান করেন।
স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সারাবিশ্বে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল। তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় জেলা প্রশাসকগণ যেভাবে করোনা অভিঘাত মোকাবেলা করেছেন, সরকারের নীতি ও উন্নয়ন প্রকল্প বাস্তবায়নেও তারা নিবেদিত হলে দেশ সকল প্রতিকূলতা দূর করে সামনে এগিয়ে যাবে।
স্পীকার বলেন, সংবিধান দেশের সর্বোচ্চ আইন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বদেশ প্রত্যাবর্তনের পর দ্রুততম সময়ে সংবিধান দিয়েছেন। নারীদের জন্য সংরক্ষিত আসন জাতির পিতার স্বপ্নের প্রতিফলন। এসময় তিনি জনগণের নিকট সরকারের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণে প্রধানমন্ত্রী অধিবেশন চলাকালীন প্রতি বুধবার প্রশ্নোত্তর পর্বে ত্রিশ মিনিটব্যাপী উত্তর প্রদান করেন বলে উল্লেখ করেন।
তিনি বলেন, জাতীয় সংসদের জনপ্রতিনিধিগণ মাই কন্সটিটিউয়েন্সি অ্যাপের সাহায্যে স্বীয় নির্বাচনী এলাকার সকল তথ্যাদি সাথে সাথে জানতে পারছেন, যা এসডিজি সূচক উন্নয়নে সহায়ক। তিনি বলেন, জনপ্রতিনিধিদের সাথে নিয়ে জেলা প্রশাসকগণ মাদক সমস্যা রোধ, বাল্যবিবাহ দূরীকরণ ও দুর্নীতি প্রতিরোধে জিরো টলারেন্স নীতি অবলম্বন করলে দেশে অচিরেই আর্থ সামাজিক উন্নয়নে গতিশীলতা আসবে।
এ সম্মেলনে মন্ত্রিপরিষদ বিভাগের উর্ধ্বতন কর্মকর্তাগণ, বিভাগীয় কমিশনারগণ, জেলা প্রশাসকগণ, বিভিন্ন মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তাগণসহ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার: নির্বাচন পরিচালনা বিধিমালা-২০০৮ সংশোধন করে নতুন প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। সংশোধিত বিধিমালায় আওয়ামী লীগের ‘নৌকা’ প্রতীক স্থগিত রেখে মোট ১২০টি প্রতীক সংরক্ষিত রাখা হ ...
ডেস্ক রিপোর্ট: সৌদি আরবের পবিত্র নগরী মক্কা আল-মুকাররমাকে লক্ষ্য করে কথিত ড্রোন হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ।বুধবার (১৬ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ নিন্দা জানান ...
স্টাফ রিপের্টার: র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বিলুপ্ত হয়ে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ বা এসআরবি নামে যাত্রা শুরু করেছে এলিট বাহিনীটি। বুধবার (১৬ সেপ্টেম্বর) থেকে নতুন নামে আনুষ্ঠানিকভাবে কার ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এমপি'র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ। আজ স্পীকারের কার্যালয়ে এই সৌজন্য সাক্ ...
সব মন্তব্য
No Comments