বরিশাল অফিস: পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এমপি বলেছেন,আমরা কেউই নেতা নই, আমরা সবাই জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার কর্মী। আমাদের নেতা শেখ হাসিনা, আর কেউ নেতা না। এই বরিশালকে আপনারা চোখ ভরে দেখে নিন। আগামী দুই বছর পর এই বরিশাল আর দেখবেন না। এই বরিশাল হবে আগামীর রোল মডেল। দুই বছর শুধু ধৈর্য ধরে আমাকে কাজ করতে দিন,বরিশাল পাল্টে দেবো।
আজ (শনিবার) বরিশালের নগরীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে নৌকা প্রতীকের নির্বাচন কমিটি আয়োজিত প্রতিমন্ত্রীকে দেয়া সম্বর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের প্রান্তিক অঞ্চলের উন্নয়ন নিশ্চিত করতে কাজ করে যাচ্ছেন। তার বলিষ্ট নেতৃত্বে দেশে আজ বিশ্বদরবারে এগিয়ে যাচ্ছে। পিছিয়ে পরা বরিশালকে স্মার্ট নগরী হিসেবে তুলবো আমরা। স্মার্ট বরিশাল বির্নিমানে সরকারি কর্মকর্তা এলাকাবাসি সবাইকে একযোগে কাজ করতে হবে ।
তিনি বলেন, জাতির পিতা যে স্বপ্ন নিয়ে দেশ স্বাধীন করেছিলেন, সেটা বাস্তবায়নে কাজ করছে শেখ হাসিনার সরকার। আমরা এই উন্নয়নের ধারা অব্যাহত রেখে বদলে দিবো বরিশালকে। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবো আমরা বরিশাল বাসিও।
তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে ২০০৮ সালের ডিজিটাল বাংলাদেশ আজ স্মার্ট বাংলাদেশর পথে দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী নেতৃত্বেই ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে স্মার্ট দেশে রূপান্তরিত করা হবে।
সিটি কর্পোরেশনের মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ বলেন, সিটি কর্পোরেশনের অনুকূলে ৮শ কোটি টাকা বরাদ্দ দেয়ায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আমি এবং জাহিদ ফারুক দুজনে মিলে এই বরিশালকে বদলে দেব। আমরা ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছি। আমরা, এই বরিশাল নগরীতে কোনো হানাহানি চাইনা। আমরা একটি শান্তিপ্রিয় বরিশাল দেশবাসীর সামনে উদাহরণ হিসেবে উপস্থাপন করতে চাই।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বরিশাল সিটি করপোরেশনের মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ(খোকন সেরনিয়াবাত)। মেয়র পত্নী ও নারী নেত্রী লুনা আব্দুল্লাহ ছাড়াও এসময় মঞ্চে উপস্থিত ছিলেন বরিশাল মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি এ্যাডঃ আফজালুল করীম,আওয়ামী লীগ এর জাতীয় কমিটির সদস্য এ্যাডঃ বলরাম পোদ্দার, বরিশাল মহানগর আওয়ামী লীগ এর সদস্য এ্যাডঃকেবিএস আহমেদ কবির, বরিশাল মহানগর যুবলীগের আহবায়ক মোঃ নিজামুল ইসলাম নিজাম, বরিশাল জেলা শ্রমিক লীগের সভাপতি শাহজাহান হাওলাদার ও বরিশাল মহানগর যুব লীগের সহ সভাপতি মাহমুদুল হক খান মামুন সহ আরো অনেকে।
এর আগে প্রতিমন্ত্রী সদর উপজেলা পরিষদ চত্বরে প্রান্তিক জেলেদের বিকল্প কর্মসংস্থান হিসেবে উপহারস্বরূপ উপজেলায় ১০ টি গরুর বকনা বাছুর বিতরণ এবং বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ বরিশাল মহানগর ও সদর উপজেলা আয়োজিত বীর মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা পরিবার এর পক্ষ থেকে সংবর্ধনা অনুষ্ঠান শেষে মুক্তিযোদ্ধা পরিবারের মাঝে কম্বল বিতরণ করেন ।
স্টাফ রিপোর্টার: ‘কূটনৈতিক পাড়ায় কী হচ্ছে না হচ্ছে আমরা আসলে জানি না। সুতরাং এটা নিয়ে প্রতিক্রিয়া জানানোর কিছু নাই।’শেখ হাসিনার পাসপোর্টকে কেন্দ্র করে কূটনৈতিক পাড়ায় কী আলোচনা হচ্ছে এবং এনিয়ে ...
স্টাফ রিপোর্টার: আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে রাজশাহী, ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে মেয়র পদে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। ইতিমধ্যে পার্টির ফো ...
ডেস্ক রিপোর্ট: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) চেয়ে আবেদন করেছেন। রয়টার্স জানিয়েছে, সোমবার (৯ নভেম্বর) তার আইনজীবীদের পাঠানো একটি চিঠি সংবাদ সংস্থাটি ...
স্টাফ রিপাের্টার: বাংলাদেশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধ ও রাজনৈতিক ইতিহাস সম্পর্কে শিক্ষার্থীদের সঠিক তথ্য জানানো জরুরি বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেছেন, ‘আমরা চাই, বাংল ...
সব মন্তব্য
No Comments