স্টাফ রিপোটার: বিএনপি-জামাতের অবরোধের নামে আগুনসন্ত্রাস-সহিংসতার প্রতিবাদে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ আজ ১৫ নভেম্বর ২০২৩ বুধবার, সকাল সাড়ে ১১ টায় রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে শান্তি সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে। ঢাকা মহানগর পশ্চিম জাসদের সভাপতি মোঃ নুরুন্নবীর সভাপতিত্বে ও দফতর সম্পাদক সাজ্জাদ হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন জাসদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা শফিউদ্দিন মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহিল কাইয়ূম, শওকত রায়হান, রোকনুজ্জামান রোকন, শ্রমিক জোট সভাপতি বীরমুক্তিযোদ্ধা সাইফুজ্জামান বাদশা, যুব জোট সভাপতি শরিফুল কবির স্বপন, ঢাকা মহানগর দক্ষিন জাসদের সভাপতি হাজী ইদ্রিস ব্যাপারি ও সাধারণ সম্পাদক সোহেল আহমেদ, যুব জোটের যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ সামছুল ইসলাম সুমন, ছাত্রলীগ (ন-মা) কেন্দ্রীয় সংসদের সভাপতি রাশিদুল হক ননী, জাসদ নেতা বীরমুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান, ঢাকা মহানগর পূর্ব জাসদের সহ-সভাপতি নুরতাজ পারভিন, ঢাকা মহানগর পশ্চিম জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রাজা প্রমূখ।
সমাবেশে বক্তারা বলেন, তফসিল ঘোষণার আগেই যদি বিএনপি সন্ত্রাসবাদী রাজনীতি ও এক দফা দাবী পরিহার করে নিঃশর্তভাবে নির্বাচনে না আসলে ভয়াবহ বিপর্যয় ও পরিণতি ভোগ করবে। তারা বলেন, বাংলাদেশের জনগণ বিএনপি-জামাতের সন্ত্রাসবাদী রাজনীতি প্রত্যাখ্যান করেছে। তারা বলেন, ডোনাল্ড লু'র চিঠি নিয়ে পিটার হাস দৌঁড়াদৌঁড়ি না করে বিএনপিকে সন্ত্রাসবাদী রাজনীতি থেকে ফিরিয়ে এনে গণতান্ত্রিক রাজনীতিতে আত্মসমর্পণ করানোর জন্য চেষ্টা চালানোর জন্য আহবান জানান। তারা বলেন, তফসিল ঘোষণার পর যারা নির্বাচন বানচালের অপচেষ্টা চালাবে তাদের ঘেরাও করে ধরে আইনের হাতে সোপর্দ করা হবে।
স্টাফ রিপোর্টার: জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত শীর্ষ নেতাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরে : হৃদরোগসহ বিভিন্নরোগে আক্রান্ত অসুস্থ বীর মুক্তিযোদ্ধা ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুর রইচ সেরনিয়াবাতকে গ্রেপ্তার করেছে পুলিশ।সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেল তিনটার দিকে বরিশা ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়া এলাকা থেকে পাবনা-২ আসনের সাবেক সংসদ সদস্য খন্দকার মো. আজিজুল হক আরজুকে আটক করেছে পুলিশ।মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হালিম ...
স্টাফ রিপোর্টার: মালয়েশিয়ায় বাংলাদেশি জনশক্তি রপ্তানিতে কথিত সিন্ডিকেট ব্যবস্থা বাতিল করে স্বচ্ছ, জবাবদিহিমূলক ও উন্মুক্ত প্রতিযোগিতার ভিত্তিতে সকল বৈধ ও লাইসেন্সধারী রিক্রুটিং এজেন্সিকে কাজের সুযোগ ...
সব মন্তব্য
No Comments