স্টাফ রিপোটার: দ্বাদশ জাতীয় নির্বাচনের তফসিল বাতিল এবং সরকার পতনের একদফা দাবিতে আগামীকাল বুধ ও বৃহস্পতিবার সারাদেশে লাগাতার ৪৮ ঘন্টা অবরোধের সমর্থনে মশাল মিছিল করেছে ছাত্রদল।
মঙ্গলবার রাতে ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাবেক আহবায়ক জসিম সিকদার রানার নেতৃত্বে মশাল মিছিলটি হাতিরঝিল থেকে শুরু হয়ে রামপুরা টিভি সেটারের সামনে এসে শেষ হয়। মিছিলে ঘোষিত তফসিলকে অবৈধ আখ্যা দিয়ে সরকার পদত্যাগের বিভিন্ন শ্লোগান দেয় নেতাকর্মীরা।
মশাল মিছিলে ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক আব্দুল্লাহ আল হামিদ নিরব, সাবেক সহ-সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম আরিফ, রামপুরা থানা ছাত্রদলের সাবেক আহবায়ক মো. পাভেল, ছাত্রদল নেতা মো.রিমন, বাড্ডা থানা ছাত্রদল নেতা নাসির হোসেন, ইমন আহমেদ, হাতিরঝিল থানা ছাত্রদল নেতা মো. তন্ময়, সাইফুল হোসেন, তেজগাও শিল্পাঞ্চল থানা নেতা আরিফ বিল্লাহ, দুলাল মিয়া, বনানী থানা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক মো. সোহাগ, সদস্য ফারহান হোসেন, শেরেবাংলা থানা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক সাইদুল হীরা, ছাত্রদল নেতা সবুজ রহমান, হাসিব মোল্লা, তেজগাঁও থানা ছাত্রদল নেতা ফরহাদ হোসেন, হাফিজ উদ্দিন, গুলশান থানা ছাত্রদল নেতা আরিফ হোসেন, মো. জুয়েলসহ ছাত্রদলের অর্ধ শতাধিক নেতাকর্মী অংশ নেন।
স্টাফ রিপোর্টার: জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত শীর্ষ নেতাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরে : হৃদরোগসহ বিভিন্নরোগে আক্রান্ত অসুস্থ বীর মুক্তিযোদ্ধা ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুর রইচ সেরনিয়াবাতকে গ্রেপ্তার করেছে পুলিশ।সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেল তিনটার দিকে বরিশা ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়া এলাকা থেকে পাবনা-২ আসনের সাবেক সংসদ সদস্য খন্দকার মো. আজিজুল হক আরজুকে আটক করেছে পুলিশ।মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হালিম ...
স্টাফ রিপোর্টার: মালয়েশিয়ায় বাংলাদেশি জনশক্তি রপ্তানিতে কথিত সিন্ডিকেট ব্যবস্থা বাতিল করে স্বচ্ছ, জবাবদিহিমূলক ও উন্মুক্ত প্রতিযোগিতার ভিত্তিতে সকল বৈধ ও লাইসেন্সধারী রিক্রুটিং এজেন্সিকে কাজের সুযোগ ...
সব মন্তব্য
No Comments