স্টাফ রিপোটার: ঢাকা-৬ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোহাম্মদ সাঈদ খোকন বলেছেন, 'বাংলাদেশের রাজনীতি অনলাইন গেম নয়। আপনি (তারেক রহমান) লন্ডনে বসে বাটন টিপ দিবেন আর ঢাকা শহর নাচতে শুরু করে দিলো বিষয়টা এমন নয়। সাহস থাকলে দেশে আসেন, রাজনীতির মাঠে নামেন। ওখানে বসে বলবেন নির্বাচনে ভোট দিবেন না, এখানে আপনার কথামতো সব হবে না। আমরা মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করে মানুষের সেবা করি। তাই দেশের মানুষ অবশ্যই নৌকা প্রতীকে ভোট দিবে।'
আজ রোববার (২৪ ডিসেম্বর ২০২৩) দুপুরে পুরান ঢাকার গেন্ডারিয়ায় গণসংযোগ করার সময় গণমাধ্যমের সাথে মতবিনিময়কালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উদ্দেশ্যে এসব কথা বলেন মোহাম্মদ সাঈদ খোকন। তিনি বলেন, 'যারা লন্ডনে বসে অবরোধের ঘোষণা দেয়, আজ তাঁরা নিজেরাই অবরুদ্ধ হয়ে গেছে। দেশের সাধারণ মানুষ ঠিকই রাস্তাঘাটে চলাচল করছে।'
মানুষের জীবনমান উন্নয়নের মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে বসবাসের জন্য নৌকা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানিয়ে মোহাম্মদ সাঈদ খোকন বলেন, দেশের মানুষ অশান্তি চায় না, জ্বালাও-পোড়াও চায় না। মানুষ এখন কর্মমুখী। নিজের কাজ করে শান্তিতে থাকতে চায়। যার নিশ্চয়তা বিগত দিনে প্রধানমন্ত্রী নিশ্চিত করেছেন। তাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন-অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে আগামী ৭ জানুয়ারি নৌকা প্রতীকে ভোট চাই।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মোহাম্মদ সাঈদ খোকন বলেন, 'আমি এবং আমার পরিবার বিগত ১০০ বছর ধরে বংশ পরম্পরায় পুরান ঢাকার মানুষের খেদমত করছি। এই এলাকার ভৌত অবকাঠামো এবং সামাজিক-সাংস্কৃতিক যা কিছু উন্নয়ন দেখবেন তার অধিকাংশ আমি এবং আমার পরিবারের মাধ্যমে করা। শত বছরের পরীক্ষিত মানুষ আমরা।'
গণসংযোগকালে নেতাকর্মীদের উদ্দেশ্যে মোহাম্মদ সাঈদ খোকন বলেন, আমার নির্বাচনী আসনের প্রতিটি বাড়িতে প্রিয় নেত্রী শেখ হাসিনা ও আমার সালাম পৌঁছে দিবেন। জনগনের রায় নিয়ে আমি আপনাদের প্রতিনিধিত্ব করবো এবং এই আসন আমাদের প্রিয় নেত্রী শেখ হাসিনাকে উপহার দিবো।
স্টাফ রিপোর্টার: জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত শীর্ষ নেতাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরে : হৃদরোগসহ বিভিন্নরোগে আক্রান্ত অসুস্থ বীর মুক্তিযোদ্ধা ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুর রইচ সেরনিয়াবাতকে গ্রেপ্তার করেছে পুলিশ।সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেল তিনটার দিকে বরিশা ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়া এলাকা থেকে পাবনা-২ আসনের সাবেক সংসদ সদস্য খন্দকার মো. আজিজুল হক আরজুকে আটক করেছে পুলিশ।মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হালিম ...
স্টাফ রিপোর্টার: মালয়েশিয়ায় বাংলাদেশি জনশক্তি রপ্তানিতে কথিত সিন্ডিকেট ব্যবস্থা বাতিল করে স্বচ্ছ, জবাবদিহিমূলক ও উন্মুক্ত প্রতিযোগিতার ভিত্তিতে সকল বৈধ ও লাইসেন্সধারী রিক্রুটিং এজেন্সিকে কাজের সুযোগ ...
সব মন্তব্য
No Comments