স্টাফ রিপোটার: দ্বাদশ জাতীয় নির্বাচনের তফসিল জারির প্রতিবাদে এবং সরকার পতনের একদফা দাবিতে অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল করেছে ইউনাইটেড ল'ইয়ারস ফোরাম ঢাকা বার ইউনিটের আইনজীবী নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার জজকোর্ট প্রাঙ্গণ থেকে শুরু হয়ে বিক্ষোভ মিছিলটি ঢাকা আইনজীবী সমিতি হয়ে হয়ে ঢাকা মহানগর দায়রা জজ আদালত হয়ে সিএমএম আদালত ঘুরে আইনজীবী সমিতিতে এসে শেষ হয়।
এসময় সংক্ষিপ্ত সমাবেশে আইনজীবীরা বলেন, সরকার আবারও ২০১৪ ও ১৮ সালের মত একদলীয় নির্বাচন করে ক্ষমতায় আসতে চায়। তারই অংশ হিসেবে জন দাবিকে উপেক্ষা করে সরকারের আজ্ঞাবহ নির্বাচন কমিশন দিয়ে নির্বাচনের তফসিল জারি করেছে। এ সরকার ভোট চোর, গণতন্ত্র হত্যাকারী। এ সরকারের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, তা শুধু দেশের জনগণই বিদেশীরাও একমত পোষণ করেছে। এদেশে আর কোনো প্রহসনের নির্বাচন হবে না, হতে দেওয়া হবে না।
সমাবেশে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা মহানগর দায়রা জজের সাবেক পিপি অ্যাডভোকেট মহসিন মিয়া। বিক্ষোভ মিছিলে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সহ সভাপতি এ্যাড. লতিফ তালুকদার, এ্যাড ওমর ফারুক ফারুকী, অ্যাড. খোরশেদ মিয়া আলম, অ্যাড. ইকবাল হোসেন, অ্যাড. মকবুল হোসেন ফকির, অ্যাড. খোরশেদ আলম, অ্যাড. জহির
রায়হান জসিম, এ্যাড. সেলিম হোসেন এ্যাড: মো: জিয়াউদ্দিন জিয়া, বিএনপির নির্বাহী কমিটির সদস্য এ্যাড. তাহেরুল ইসলাম তৌহিদ, সাইফুল ইসলাম মিয়াজি, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সহ-সাধারণ সম্পাদক এ্যাড. আব্দুল খালেক মিলন, এ্যাড. রশিদ মোল্লা, এ্যাড. জহিরুল হাসান মুকুল, সহ-প্রশিক্ষণ সম্পাদক অ্যাড. ওমর ফারুক, এ্যাড. আবুল কালাম আজাদ (সাংবাদিক, ঢা.বার) সহ সাংগঠনিক সম্পাদক আজিজুল হক (দিদার) জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ঢাকা বার ইউনিটের সহ-সাংস্কৃতিক সম্পাদিকা অ্যাড. তাহমিনা আক্তার হাসেমী, এ্যাড: নুরুজ্জামান তপন, আইনজীবী ফোরাম নেতা আইনজীবী এ্যাড জুয়েল খান, আবু জাফর রিজভী, ইকতান্দার বাপ্পী, এইচ এম মারুফ, এ্যাড ফয়সাল আহম্মেদ আকন, এ্যাড. গাজী তানজিল আহমেদ, এ্যাড: মো জাবেদ, এ্যাড: আবজাল হোসেন মৃধা, কাজী পনির হোসেন, মিজানুর রহমান মিজান, খলিলুর রহমান, আমিনুল ইসলাম, এ্যাড. আনোয়ারুল ইসলাম, এ্যাড এম মিজানুর রহমান, এ্যাড. তৌফিকা ইয়াসমিন সোহেলী, এ্যাড. নারগিস পারভিন মুক্তি, শাহীন সুলতানা খুকি, এ্যাড. জহুরা খাতুন জুই, এ্যাড. শুভ অ্যাড. মার্জিয়া হিরা, ঢাকা জেলা যুব আইনজীবি ফোরাম নেতা অ্যাডভোকেট শেখ আলাউদ্দিন, এ্যাড. শহীদ গাজী, এ্যাড. এ.এইচ.এম রেজওয়ানুল সাঈদ রোমিও, এ্যাড. নিহার হোসেন ফারুক, এ্যাড.নাসরিন বেগমসহ কয়েক শতাধিক আইনজীবী অংশ নেন।
স্টাফ রিপোর্টার: জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত শীর্ষ নেতাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরে : হৃদরোগসহ বিভিন্নরোগে আক্রান্ত অসুস্থ বীর মুক্তিযোদ্ধা ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুর রইচ সেরনিয়াবাতকে গ্রেপ্তার করেছে পুলিশ।সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেল তিনটার দিকে বরিশা ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়া এলাকা থেকে পাবনা-২ আসনের সাবেক সংসদ সদস্য খন্দকার মো. আজিজুল হক আরজুকে আটক করেছে পুলিশ।মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হালিম ...
স্টাফ রিপোর্টার: মালয়েশিয়ায় বাংলাদেশি জনশক্তি রপ্তানিতে কথিত সিন্ডিকেট ব্যবস্থা বাতিল করে স্বচ্ছ, জবাবদিহিমূলক ও উন্মুক্ত প্রতিযোগিতার ভিত্তিতে সকল বৈধ ও লাইসেন্সধারী রিক্রুটিং এজেন্সিকে কাজের সুযোগ ...
সব মন্তব্য
No Comments