স্টাফ রিপোটার: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যের সমালোচনা করে বলেছেন, তিনি প্রত্যক্ষভাবে বিএনপির জাতীয় নেতাদের হত্যার হুমকি দিয়েছেন। তিনি বলেন, ইরাকে এক মন্ত্রী ছিলেন। নাম আলী। মনে করা হতো বিষাক্ত রাসায়নিক অস্ত্র বানানোর ক্ষেত্রে উনি তত্বাবধান করেছেন। তাই তাকে সবাই ক্যামিকাল আলী নামে ডাকতো। বাংলাদেশেও একজন ক্যামিকাল কাদের-এর উদয় হয়েছে।
মঙ্গলবার দুপুরে বগুড়া জেলা বিএনপির নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ প্রয়াত জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধাঞ্জলী ও ফাতেহা পাঠের পরে গণমাধ্যমের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, যে বিষাক্ত ইউরিয়ামের তেজস্ক্রিয়া দিয়ে গোটা বিশ্বকে ধ্বংস করা যায়, সে ইউরিয়াম বিএনপি মহাসচিবসহ স্থায়ী কমিটির সদস্যের মাথায় ঢেলে দেওয়ার হুমকি দিচ্ছেন। আজকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে শেখ হাসিনা সরকার এবং তার মন্ত্রীরা বাংলাদেশে গুম, খুন, গুপ্তহত্যা, ক্রসফায়ারে জড়িত। সেটার আলামত বহন করে এই বিষাক্ত রাসায়নিক ইউরিয়াম ঢেলে দেওয়ার হুমকি।
তিনি বলেন, এই ক্যামিকাল কাদেরকে দিয়ে শেখ হাসিনা কত মানুষকে শ্বাসরুদ্ধ করে মারবেন, কত গণতন্ত্রকামী মানুষকে যে নিঃচিহ্ন করবেন, পুড়ে ছারখার করবেন তা বলার অপেক্ষা রাখে না।
রিজভী আহমেদ বলেন, যে নেত্রী দেশে বারবার গণতন্ত্র ফিরিয়ে এনেছেন। যিনি আপামর গণ মানুষের নেত্রী আজ সেই খালেদা জিয়ার সুচিকিৎসার অধিকার নেই, নেই বেচে থাকার অধিকার। আজকে পদ্মা মেঘনা যুমনাসহ সারাদেশে ধ্বনি ওঠেছে দেশনেত্রীকে বাচানোর জন্য। অথচ, পাষাণ ও নিষ্ঠুর শেখ হাসিনার কানে সে ধ্বনি পৌঁছায় না।
এসময় জেলা বিএনপির নবনির্বাচিত সভাপতি বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, সাধারণ সম্পাদক আলী আজগর হেনা, সাবেক এমপি গোলাম মো. সিরাজ, হেলালুজ্জামান তালুকদার লালু, কাজী রফিক, মোশাররফ হোসেন, ড্যাব নেতা ডা. ইউনুস প্রমুখ।
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির নীলফামারী জেলা শাখার বিদ্যমান আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে।মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দলের সহ-দফতর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক প্রেস ব ...
স্টাফ রিপোর্টার: নির্বাচন কমিশন (ইসি) স্বাধীন ও নিরপেক্ষভাবে কাজ করতে পারছে না বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তার দাবি, সরকারের নির্দেশনাতেই নির্ ...
স্টাফ রিপোর্টার: জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত শীর্ষ নেতাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরে : হৃদরোগসহ বিভিন্নরোগে আক্রান্ত অসুস্থ বীর মুক্তিযোদ্ধা ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুর রইচ সেরনিয়াবাতকে গ্রেপ্তার করেছে পুলিশ।সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেল তিনটার দিকে বরিশা ...
সব মন্তব্য
No Comments