ডেস্ক রিপোর্ট: শান্তিতে নোবেল জয়ী, মাইক্রো ক্রেডিট ও সামাজিক ব্যবসার পথিকৃত এবং বিশ্ব বরেণ্য ব্যক্তিত্ব প্রফেসর ড: মুহাম্মদ ইউনুসের বিরুদ্ধে রায়ে ৬ মাসের সাজা প্রদানের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বিবৃতি প্রদান করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি।
সোববার বিএনপি'র সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভীর পাঠানো বিবৃতিতে বলা হয়, “গণতন্ত্রকে ধ্বংস করে দেশকে একদলীয় দু:শাসনের চরম অন্ধকারে নিপতিত করতে ফ্যাসিষ্ট আওয়ামী সরকার ক্ষমতাসীন হওয়ার পর থেকে গুম-খুনের সংস্কৃতি প্রতিষ্ঠার পাশাপাশি বিএনপি’র শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ ও হাজার হাজার নেতাকর্মীকে কারান্তরীণ করেছে। তিনবারের প্রধানমন্ত্রী ও বিপুল জনপ্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে প্রতিহিংসাবশত: আজ ৬ বছর ধরে বন্দী করে রাখা হয়েছে। এমনকি দেশে-বিদেশে সুনাম অর্জনকারী স্বনামধন্য কীর্তিমান মানুষদেরকেও জুলুম ও নির্যাতন থেকে রেহাই দেয়া হচ্ছে না। ফ্যাসিষ্ট আওয়ামী শাসনে ধারাবাহিক নির্যাতনের সর্বশেষ আরেকজন শিকার হলেন নোবেল জয়ী ড. মুহাম্মদ ইউনুস। শেখ হাসিনার ইচ্ছা পূরণে ড. ইউনুসের প্রতি আদালতের এহেন অবিচার সারা জাতিকেই বিশ্ব দরবারে লজ্জিত ও কলঙ্কিত করেছে। ড: মুহাম্মদ ইউনুসের মতো একজন বিশ্ব সমাদৃত মানুষের বিরুদ্ধে হাস্যকর ও সাজানো মামলায় রকেট গতিতে সাজা প্রদান অবৈধ সরকারপ্রধানের বন্য প্রতিহিংসারই বহি:প্রকাশ। মানুষের শেষ আশ্রয়স্থল হিসেবে আদালতের যে উচ্চাসন তা শেখ হাসিনার আমলে ভ‚লুন্ঠিত। বিশ্ব দেখলো বাংলাদেশের বিচার ব্যবস্থা দলীয়করণের নগ্ন রুপ। এই আমলে বিদ্ব্যৎজন, গুণীজন ও সম্মানিত ব্যক্তিরা চরমভাবে অপমাণিত ও লাঞ্ছিত। তাঁর বিরুদ্ধে এই সাজা মানুষকে উদ্বিগ্ন ও ক্ষুব্ধ করেছে।”
বিবৃতিতে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি অবিলম্বে প্রফেসর ড. মুহাম্মদ ইউনুসের বিরুদ্ধে মিথ্যা ও সাজানো মামলা প্রত্যাহার করে সাজা বাতিলের জোর আহবান জানাচ্ছে।
স্টাফ রিপোর্টার: ২০২৬-২৭ অর্থবছরের ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার প্রস্তাবিত বাজেট নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছে দেশের বিভিন্ন রাজনৈতিক দল। অধিকাংশ দলই বাজেটকে ‘ঋণনির্ভর’, ‘গরিববিরোধী’ ও ‘গণবিরোধী’ আ ...
স্টাফ রিপোর্টার: ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে ‘গরিব মারার বাজেট’ বলে আখ্যা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার ১১ জুন সন্ধ্যায় রাজধানীর বায়তুল মোকাররমের সামনে বাজেট পরবর্তী বিক্ষোভ মি ...
স্টাফ রিপোর্টার : ইন্ডিয়া জোটের বৈঠকের একদিন পরই দিল্লিতে কংগ্রেস সংসদীয় দলের চেয়ারপার্সন সোনিয়া গান্ধীর ১০ জনপথের বাসভবনে গিয়ে একান্ত বৈঠক করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার (৯ জুন) ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ার হ্যাটট্রিক বিজয়ী সাবেক পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম সালেহ্ মঞ্জু মোল্লা জামিন পেয়েছেন। বুধবার (১০ জুন) দুপুর ১টা ...
সব মন্তব্য
No Comments