স্টাফ রিপোর্টার: বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বলেছেন, যে বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠার উদ্দেশ্যে নতুন বাংলাদেশের স্বপ্ন আমরা দেখেছিলাম তা কি আজ বাস্তবায়িত হয়েছে? স্বৈরাচার ফ্যাসিস্ট পতনের আজ প্রায় ৪ মাস হয়ে যাচ্ছে অথচ দেশ নিয়ে দেশী বিদেশি ষড়যন্ত্র থেমে নেই।
সোমবার সন্ধ্যায় জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান, নিটোর এর আর.জে গাস্ট মিলনায়তনে বেষম্যহীন প্রথম বিজয় উৎযাপন ও ক্রীড়া সপ্তাহ, ২০২৪-এর সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ডা. রফিক বলেন, এখনো আমরা দেখতে পাই মন্ত্রণালয় ও অধিদপ্তরে একটি বিশেষ গোষ্ঠীকে খুশি করার জন্য নানান ধরনের আদেশ জারি হচ্ছে। অথচ ভোল পাল্টানো এই গোষ্ঠীর অতি নিকট অতীত পর্যালোচনা করলে দেখা যায় ছাত্র রাজনীতি ও পেশাজীবি রাজনীতিতে তারা ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোষর ছিলো। তারা সেসময়ে পূর্ন সুযোগ সুবিধা নিয়েছে এখনও ৫ আগস্টের পর মুখোশ পরিবর্তন করে সরকারের গুরুত্বপূর্ণ পদগুলোতে প্রভাব রেখে ক্ষমতার সর্বোচ্চ স্বাদ তারা নিচ্ছে।
তিনি বলেন, এ কাজে তাদের সহায়তা করছে বিগত ফ্যাসিস্ট সরকারের প্রেতাত্মা অসাধু কিছু কর্মকর্তা-কর্মচারিরা। আপনারা যদি খেয়াল করে দেখেন আন্তক্যাডার একটা দ্বন্দ্ব কিন্তু তৈরি হয়েছে। জনতার মঞ্চ তৈরি করে যারা ফ্যাসিস্ট আওয়ামী লীগকে ৯৬ তে ক্ষমতায় এনেছিলো তারা কিন্তু নতুনরূপে ষড়যন্ত্র করে যাচ্ছে। এদের চিহ্নিত করে অপসারণ করতে হবে। কারা এদের মদদ দিচ্ছে সেটা বের করতে হবে।
তিনি বলেন, ৭১ এবং ২৪ আমাদের গর্বের জায়গা। এই দুই বিষয়ে কোনো আপোষ নেই। অনেকেই ২৪ কে সামনে এনে ৭১ কে পাশ কাটিয়ে যেতে চায় তাদের অতীত সম্পর্কে আমাদের সজাগ থাকতে হবে।
যতদিন না একটি গনতান্ত্রিক সরকার পুনঃপ্রতিষ্ঠা হবে ততদিন এমন ষড়যন্ত্র অব্যাহত থাকবে। তাই একটি সুষ্ঠু নির্বাচন ছাড়া আসলে এই সংকট উত্তোরনের কোনো সুযোগ নেই।
ড্যাব নিটোর শাখার সভাপতি ডা. শামসুল আলমের সভাপতিত্বে সাধারণ সম্পাদক ডা. শেখ মুহাম্মদ আতিকুর রহমানের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, অধ্যাপক ডাঃ এ.জেড.এম জাহিদ হোসেন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. পারভেজ রেজা কাকন, ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ, মহাসচিব অধ্যাপক ডা. আব্দুস সালাম, জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের পরিচালক ডা. মোঃ আবুল কেনান প্রমুখ।
ডেস্ক রিপোর্ট: মহান ‘জুলাই শহীদ’ দিবসে শহীদদের গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সাথে স্মরণ করার জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর সকল শাখা সংগঠন ও দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে জাতীয় সংসদের মাননীয় বিরোধীদলীয় নেত ...
স্টাফ রিপোর্টার: গণভোটের গণরায় বাস্তবায়ন করতে বিরোধী দলকে সংবিধান সংশোধন কমিটিতে আসার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোটের প্রস্তাব তো ...
স্টাফ রিপোর্টার:সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের কার্যপরিধি নিয়ে বিরোধী দলের উত্থাপিত প্রশ্নের জবাবে দেশে একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠার কোনো চেষ্টা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহ ...
স্টাফ রিপোর্টার: অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সংসদকে জানিয়েছেন, ধনী ব্যক্তি ও বড় করপোরেট প্রতিষ্ঠানের কর ফাঁকি রোধে প্রযুক্তিনির্ভর নজরদারি জোরদার করছে সরকার। একই সঙ্গে রাজস্ব আদায়ে স্বচ্ছতা নি ...
সব মন্তব্য
No Comments