কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।। কুয়াশার ঘনত্ব কিছুটা কমলেও আকাশ ঘন মেঘাচ্ছন্ন রয়েছে। বুধবার সকালের দিকে পটুয়াখালীর কলাপাড়ায় গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে। বেলা বাড়লেও দেখা মিলছেনা সূর্যের। গুড়ি বৃষ্টি ও অতি ঠান্ডায় কাবু হয়ে পড়েছে সাগর পাড়ের মানুষ। সকাল নয়টায় সর্বনি¤œ ১১.৫ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে খেপুপাড়া আবহাওয়া অফিস।
এদিকে কনকনে শীত ও গুড়ি গুড়ি বৃষ্টির কারণে খেটে-খাওয়া দিনমজুর, গরিব, অসহায় ও ছিন্নমূল মানুষ সময়মত কাজে যেতে পারছেন না। একই সাথে ভোগান্তি পোহাচ্ছে চরাঞ্চলের বাসিন্দারা। অনেকেই খড়কুটো জালিয়ে শীত নিবারনের চেষ্টা চালাচ্ছেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বেড়েছে ঠান্ডা জনিত রোগীর সংখ্যা। আক্রান্ত হচ্ছেন শিশু ও বয়স্করা।
রিক্সা চালক খলিল বলেন, প্রচন্ড শীত তারমধ্যে আবার বৃষ্টি হচ্ছে। এ্যাইয়ার মধ্যে ক্যামনে রিক্সা চালামু। অপার এক রিক্সা চালক মোস্তফা জানান, রাস্তায় ক্ষ্যাপ নাই। তাই কামাইও নাই, পোলা মাইয়া লইয়া খামু কি হেই চিন্তায় আছি। দিন মজুর খালেক বলেন, একদিকে শীত অপরদিকে বৃষ্টি, তাই কাম করতে যাইতে পারি নাই।
কলাপাড়া উপজেলার বালিয়াতলী এলাকার তরমুজ চাষি পারভেজ মিয়া বলেন, চলতি বছর ২ বিঘা জমিতে তরমুজ চাষ করেছি। ইতিমধ্যে রোপণের কাজ শেষ হয়েছে। ঘন কুয়াশা এবং বৃষ্টিতে কিছুটা ক্ষতি হয়েছে। তবে বেশি বৃষ্টি হলে বড় ধরনের লোকসানের মুখে পড়বেন বলে তিনি জানান।
আবহাওয়া অফিস সুত্রে জানা গেছে, শীতের এই অবস্থা আরও কিছু দিন অব্যাহত থাকতে পারে এবং কুয়াশা বাড়তে পারে।
মোংলা থেকে মোঃ নূর আলমঃ সুন্দরবন বিনাশী রামপাল কয়লা বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে এখনই সৌর বিদ্যুৎ কেন্দ্র চালু করো। আমদানি নির্ভর জীবাশ্ম জ্বালানি নীতি আমাদের নিরাপত্তা দিতে পারে না। জীবাশ্ম জ্বালানি জলবা ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম হুমায়ূন কবির উজ্জলকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে পঞ্চগড় শহরের ঢাকাইয়াপট্টি এলাকায় তার নিজ বাড়িতে অ ...
মহাসিন মিঞা লিটন, বরিশাল অফিস: বরিশাল নগরীকে পরিষ্কার-পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব করে গড়ে তুলতে বরিশাল সিটি কর্পোরেশনকে (বিসিসি) বর্জ্য সংগ্রহের সরঞ্জাম দিয়েছে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন ...
খুলনা অফিস: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের প্রতিবাদে খুলনায় বিক্ষোভ ও মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করেছে ...
সব মন্তব্য
No Comments