উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলার আওতাধীন ইউনিয়ন কমিটিতে ত্যাগী ও কাঙ্খিতপদ বঞ্চিত ছাত্রদল নেতাদের উদ্যোগে ইউনিয়ন কমিটি বাতিলের দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৫ মার্চ শনিবার দুপুর সাড়ে ১২ টার দিকে জয়শ্রী বন্দরে বটতলা নামক স্থানে বামরাইল ইউনিয়ন ছাত্রদলের কাঙ্খিতপদ বঞ্চিত কমিটির সিনিয়র সহ-সভাপতি নাজমুল শরীফের নেতৃত্বে বিভিন্ন ইউনিয়ন ছাত্রদল কমিটির পদবঞ্চিত অর্ধশতাধিক নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশে অংশগ্রহন করেছে । এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাতলা ইউনিয়ন ছাত্রদলের সহ সভাপতি মোঃ শোভন মোল্লা, বড়াকোঠা ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি আরিফ হোসেন, শোলক ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রাশেল সরদার। আরো উপস্থিত ছিলেন ছাত্রদল নেতা তাজুল ইসলাম, রায়হান, রাব্বি মোল্লা, রাজিব মোল্লাসহ বিভিন্ন ইউনিয়ন ছাত্রদলের নেতাকর্মীরা। বিক্ষোভ মিছিল শেষে সভায় বক্তৃতাকালে বামরাইল ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি নাজমুল শরীফ বলেন গত ২১ ফেব্রুয়ারি ইউনিয়ন ছাত্রদলের কমিটি গঠিত হয়। কিন্তু নিয়মনীতিকে উপেক্ষা করে ওই কমিটি বিলুপ্ত না করে অসাংগঠনিকভাবে ১৯ ফেব্রুয়ারি পুনরায় কমিটি গঠন করা হয়েছে। এছাড়াও উপজেলা ছাত্রদলের আহবায়ক কমিটির ১ম যুগ্ম আহবায়ক তারেক সুজন বলেন ইউনিয়ন ছাত্রদলের কমিটি গঠনের বিষয়ে সে কিছুই জানেন না। এদিকে উপজেলা আওতাধীন ইউনিয়ন কমিটিতে ত্যাগী ও কাঙ্খিতপদ বঞ্চিত ছাত্র নেতারা সকল ইউনিয়নের কমিটি বাতিলের দাবিতে জানান। তা না হলে পরবর্তীতে কঠোর আন্দোলন কর্মসূচীর হুশিয়ারি দেন।
ডেস্ক রিপোর্ট: দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত লঘুচাপটি আরও ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এর বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এর প্রভা ...
স্টাফ রিপোর্টার: হামের টিকা না দিয়ে পরিকল্পিত ভাবে শিশু হত্যার দায়ে সদ্য সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস ও স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগমের বিচার দাবি করেছে 'সচেতন নাগর ...
স্টাফ রিপোর্টার: গত এপ্রিল মাসে সারাদেশে সড়ক, রেল ও নৌপথে মোট ৫৮৬টি দুর্ঘটনায় ৫৬৩ জনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন ১২৭৯ জন। বুধবার সংবাদ মাধ্যমে পাঠানো এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ যাত্র ...
ডেস্ক রিপোর্ট: পবিত্র ঈদুল আজহা ২৮ মে সম্ভাব্য তারিখ ধরে বাংলাদেশ রেলওয়ে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে। ঈদে ঘরমুখো যাত্রীদের সুবিধায় প্রথম দিন হিসেবে ২৩ মে’র আন্তঃনগর ট্রেনের আসনের টিকিট বিক্ ...
সব মন্তব্য
No Comments