স্টাফ রিপোটার: দেশ বিরোধী ষড়যন্ত্র-চক্রান্তের বিরুদ্ধে সাংবাদিকদের সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন পানিসম্পদ উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম এমপি । তিনি বলেন,দেশি-বিদেশি শত্রুরা মিলে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এই ষড়যন্ত্র চক্রান্তের বিরুদ্ধে সবাইকে সোচ্চার ভূমিকা পালন করতে হবে। বাংলাদেশ যেন মাথা উচু করে দাড়াতে পারে সেজন্য দেশের প্রশ্নে ঐক্যবদ্ধ থাকতে হবে।
আজ (বুধবার) ঢাকা রিপোর্টাস ইউনিটির উদ্যোগে চক্ষু ও ডায়াবেটি ক্যাম্পের উদ্বোধনকালে তিনি এসব কথা বলন।
এনামুল হক শামীম বলেন,সাংবাদিকদের মধ্যে রাজনৈতিক ভিন্নতা থাকতে পারে। কিন্তু দেশের স্বার্থে সবাই কে ঐক্যবদ্ধ থাকতে হবে। কারণ সবার আগে দেশ। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। সেই এগিয়ে যাওয়াকে বাধাগ্রস্ত করতে নানা ষড়যন্ত্র চলছে। দেশ বিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ ধাকতে হবে। সোচ্চার ভূমিকা রাখতে হবে। তিনি বলেন, সাংবাদিকরা জনমত গঠন করে, মানুষের মনন তৈরি করে। অবশ্যই সাংবাদিকরা সমালোচনাও করবেন, কিন্তু একটি কথা আমাদের মাথায় রাখতে হবে- দেশ কি এগুবে, না কি পশ্চাৎপদ হবে! দেশ কি পাকিস্তান হবে না কি মালয়েশিয়া-সিঙ্গাপুর হবে।
আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম বলেন, ‘প্রকৃতপক্ষে বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনা একজন সাংবাদিকবান্ধব নেত্রী। তার সরকার সাংবাদিকবান্ধব সরকার। আগে একটা টেলিভিশন ছিল। আওয়ামী লীগ সরকারই বেসরকারিখাতে টেলিভিশনের অনুমোদন দিয়েছে। অনেক পত্রিকার ডিক্লারেশন দিয়েছে। সে কারণে অনেক মানুষের কর্মসংস্থান হয়েছে।
তিনি বলেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে নিজস্ব অর্থায়নের পদ্মা সেতু নির্মিত হয়েছে। দেশের উড়াল সড়ক, এলিভিয়েট এক্সাপ্রেসওয়ে, মেট্টোরেল, কর্নফুল নদীতে বঙ্গবন্ধু ট্যানেল, ইউরোনিয়ামের যুগে প্রবেশ করেছে বাংলাদেশ। সে কারণে অনেকের ঈর্ষার কারণ। দেশের উন্নয়ন-অগ্রযাত্রা অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
ঢাকা রিপোর্টাস ইউনিটির সদস্যদের জন্য স্বাস্থ্য ক্যাম্প ও নানামুখী উদ্যোগের প্রশংসা করেন উপমন্ত্রী এনামুল হক শামীম। ঢাকা রিপোর্টাস ইউনিটির সভাপতি মুরসালিন নোমানির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন সোহেলের পরিচালনায় বক্তব্য রাখেন, লায়ন্স ক্লাবের পরিচালক নওজাত সারওয়াত ইসলাম, ঢাকা রিপোর্টাস ইউনিটির সাবেক সভাপতি সাখাওাত হোসেন বাদশা, কল্যাণ সম্পাদক তানভির আহমেদ প্রমুখ।
স্টাফ রিপোর্টার: জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত শীর্ষ নেতাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরে : হৃদরোগসহ বিভিন্নরোগে আক্রান্ত অসুস্থ বীর মুক্তিযোদ্ধা ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুর রইচ সেরনিয়াবাতকে গ্রেপ্তার করেছে পুলিশ।সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেল তিনটার দিকে বরিশা ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়া এলাকা থেকে পাবনা-২ আসনের সাবেক সংসদ সদস্য খন্দকার মো. আজিজুল হক আরজুকে আটক করেছে পুলিশ।মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হালিম ...
স্টাফ রিপোর্টার: মালয়েশিয়ায় বাংলাদেশি জনশক্তি রপ্তানিতে কথিত সিন্ডিকেট ব্যবস্থা বাতিল করে স্বচ্ছ, জবাবদিহিমূলক ও উন্মুক্ত প্রতিযোগিতার ভিত্তিতে সকল বৈধ ও লাইসেন্সধারী রিক্রুটিং এজেন্সিকে কাজের সুযোগ ...
সব মন্তব্য
No Comments