স্টাফ রিপোটার: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের দলীয় মনোনয়ন প্রত্যাশীদের কাছে দলীয় মনোনয়নপত্র বিক্রির কার্যক্রম চলছে। গত ১৮ নভেম্বর ২০২৩ বিকাল ৩ টা থেকে জাসদের দলীয় মনোনয়ন প্রত্যাশীরা স্বশরীরে জাসদ কার্যালয়ে এসে বা অনলাইনে দল নির্ধারিত ৫ হাজার টাকা ফি দিয়ে দলীয় মনোনয়নপত্র সংগহ করেন। আজ সোমবার তৃতীয় দিনে সকাল ১১ টা থেকে জাসদের দলীয় মনোনয়নপত্র বিক্রির কার্যক্রম চলছে। আজ সন্ধ্যা ৫:৩০ টা পর্যন্ত ৩০৪ জন জাসদের দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
আজ যারা জাসদ দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন ঢাকা-৫ মোঃ শহীদুল ইসলাম, মানিকগঞ্জ-১ আফজাল হোসেন খান জকি, মৌলভীবাজার-২ এড. বদরুল হোসেন ইকবাল, মৌলভীবাজার-৩ আব্দুল মোসাব্বির, মানিকগঞ্জ-২ রফিকুল ইসলাম, মানিকগঞ্জ-৩ সৈয়দ সারোয়ার হোসেন চৌধুরী, নাটোর-১ মোঃ মোয়াজ্জেম হোসেন, মৌলভীবাজার-৩ নুরে আলম জিকু, মানিকগঞ্জ-৪ রফিকুল ইসলাম, পাবনা-৪ মোঃ খালেক, টাঙ্গাইল-৭ মোঃ মঞ্জুর রহমান মজনু, সুনামগঞ্জ-১ মোঃ আমিনুল ইসলাম, হবিগঞ্জ-১ দেওয়ান শাহেদ, সিলেট-৩ মনসুর আহমেদ চৌধুরী, রংপুর-৫ আহসানুল কবির লিটন, দিনাজপুর-৬ আফজাল হোসেন, গাইবান্ধা-৫ ডা. একরাম হোসেন, ঠাকুরগাঁও-৩ মোঃ সোলায়মান ঢালী, নিলফামারী-২ জাবির হোসেন প্রামানিক, সিলেট-১ শামীম আখতার, সিলেট-২ লোকমান আহমেদ, সিলেট-৩ আব্দুল হাসিব চৌধুরী, সিলেট-৪ মোঃ নাজমুল ইসলাম, সিলেট-৫ লোকমান আহমেদ, সুনামগঞ্জ-৪ আবু তাহের মোঃ রুহুল আমিন, নেত্রকোনা-২ অধ্যাপক মোখলেছুর রহমান মুক্তাদির, কুড়িগ্রাম-২ নুরুল ইসলাম বকসী ঠান্ডা, কুড়িগ্রাম-৪ মোঃ গোলাম হাবিবুর রহমান বিদ্যুৎ, পিরোজপুর-১ সাইদুল ইসলাম ডালিম, পিরোজপুর-২ সিদ্ধার্থ মন্ডল, পিরোজপুর-৩ রনজিৎ কুমার হাওলাদার।
আগামীকাল সকাল ১১ টা থেকে বিকাল ৫ টায় জাসদের দলীয় মনোনয়নপত্র বিক্রি শেষ হবে। ২৩ নভেম্বর ২০২৩ বৃহস্পতিবার সকাল ১০ টায় মনোনয়ন প্রত্যাশিদের সাক্ষাৎকার জাসদ কার্যালয়ের শহীদ কর্নেল তাহের মিলনায়তনে অনুষ্ঠিত হবে এবং বিকাল ৩ টায় জাসদ পার্লামেন্টারি মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হবে।
স্টাফ রিপোর্টার: ২০২৬-২৭ অর্থবছরের বাজেট 'ফাঁপা বুলি’ ও ‘প্রতারণামূলক’ বাজেটে পরিণত হয়েছে বলে জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শুক্রবার বিকালে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বাজ ...
স্টাফ রিপোর্টার: ২০২৬-২৭ অর্থবছরের ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার প্রস্তাবিত বাজেট নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছে দেশের বিভিন্ন রাজনৈতিক দল। অধিকাংশ দলই বাজেটকে ‘ঋণনির্ভর’, ‘গরিববিরোধী’ ও ‘গণবিরোধী’ আ ...
স্টাফ রিপোর্টার: ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে ‘গরিব মারার বাজেট’ বলে আখ্যা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার ১১ জুন সন্ধ্যায় রাজধানীর বায়তুল মোকাররমের সামনে বাজেট পরবর্তী বিক্ষোভ মি ...
স্টাফ রিপোর্টার : ইন্ডিয়া জোটের বৈঠকের একদিন পরই দিল্লিতে কংগ্রেস সংসদীয় দলের চেয়ারপার্সন সোনিয়া গান্ধীর ১০ জনপথের বাসভবনে গিয়ে একান্ত বৈঠক করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার (৯ জুন) ...
সব মন্তব্য
No Comments