স্টাফ রিপোটার: জাতীয়তাবাদী সমমনা জোটের আহবায়ক ও এনপিপি চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ বলেছেন, সারাদেশের মানুষ ডামি নির্বাচন প্রত্যাখান করেছে। ভোটার শূন্য ছিলো ভোটকেন্দ্রগুলো। দেশ-বিদেশ তা প্রত্যক্ষ করেছে। অথচ, সরকারের আজ্ঞাবহ ইসি সরকারের নির্দেশে ৫ শতাংশ ভোটার উপস্থিতিতে দুই ঘন্টার ব্যবধানে ৪০ শতাংশ দেখিয়েছে। তিনি বলেন, দেশের ১৯টি কেন্দ্রে কোনো ভোটই পড়েনি, এতেও ক্ষমতাসীনদের কোনো লজ্জা হয় না। জনগণ ডামি নির্বাচন বর্জন করে প্রমাণ করেছে দ্বাদশ জাতীয় নির্বাচন ভুয়া। নির্বাচন কমিশন দুই একটা কেন্দ্র বন্ধ করে প্রমাণ করতে চেয়েছে সুষ্ঠু ভোট হয়েছে। এসব নাটক জনগণ বুঝে গেছে।
সোমবার দুপুরে একতরফা ডামি নির্বাচন বাতিলের দাবিতে কালো পতাকা মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন। এরআগে মিছিলটি প্রেসক্লাবের সামনে থেকে শুরু হয়ে পল্টন-বিজয়নগর ঘুরে পুরানা পল্টন মোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশে মধ্য দিয়ে শেষ হয়।
ফরহাদ বলেন, গণতন্ত্রকে এই সরকার এমনভাবে নিষ্পেষিত করেছে যার কারণে নতুন প্রজন্ম গণতন্ত্র কি জিনিস তাই জানে না। নতুন প্রজন্ম দেশে গণতন্ত্র না দেখতে পারলেও দেখেছে একনায়কতন্ত্র, দূর্নীতি, লুটতরাজ ও দমন-পীড়ন। এই অভিশাপ থেকে মুক্তি পেতে এই অবৈধ সরকারকে বিদায় করতে সকলকে রাজপথে নামতে হবে।
কালো পতাকা মিছিলে এনপিপি মহাসচিব মোস্তাফিজুর রহমান মোস্তফা, জাগপা সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার লুৎফর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আওলাদ হোসেন শিল্পী, বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান এম এন শাওন সাদেকী, মহাসচিব ইন্জিনিয়ার আব্দুল বারিক, বিক্লপধারা মহাসচিব শাহ আহমেদ বাদল ও মাহবুব মুরশেদ হেলাল, এনডিপি মহাসচিব আব্দুলা আল হারুন সোহেল, এনপিপি প্রেসিডিয়ামসদস্য নবী চৌধুরী, ফখরুল ইসলামসহ জোট নেতারা অংশ নেন।
স্টাফ রিপোর্টার: জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত শীর্ষ নেতাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরে : হৃদরোগসহ বিভিন্নরোগে আক্রান্ত অসুস্থ বীর মুক্তিযোদ্ধা ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুর রইচ সেরনিয়াবাতকে গ্রেপ্তার করেছে পুলিশ।সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেল তিনটার দিকে বরিশা ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়া এলাকা থেকে পাবনা-২ আসনের সাবেক সংসদ সদস্য খন্দকার মো. আজিজুল হক আরজুকে আটক করেছে পুলিশ।মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হালিম ...
স্টাফ রিপোর্টার: মালয়েশিয়ায় বাংলাদেশি জনশক্তি রপ্তানিতে কথিত সিন্ডিকেট ব্যবস্থা বাতিল করে স্বচ্ছ, জবাবদিহিমূলক ও উন্মুক্ত প্রতিযোগিতার ভিত্তিতে সকল বৈধ ও লাইসেন্সধারী রিক্রুটিং এজেন্সিকে কাজের সুযোগ ...
সব মন্তব্য
No Comments