স্টাফ রিপোটার: সরকারের পতনের ১ দফা দাবি আদায়ে শনিবার (২৮ অক্টোবর) ঢাকায় মহাসমাবেশ করার ঘোষণা দিয়েছে বিএনপি-জামায়াতসহ বেশ কয়েকটি রাজনৈতিক দল। এর প্রতিবাদে বিক্ষোভ প্রতিবাদ মিছিল করেছে যাত্রাবাড়ি থানা আওয়ামী লীগ। এতে নেতৃত্ব দেন কাজী মনিরুল ইসলাম মনু এমপি।
বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সকাল ৯ টায় যাত্রাবাড়ি শহীদ ফারুক সড়কে এই বিক্ষোভ মিছিল বের হয়।
পরে কাজী মনিরুল ইসলাম মনু"র নেতৃত্বে মিছিলটি ১২ নং গলিসহ বিভিন্ন গলি পদক্ষিন করে।
এ সময় কাজী মনিরুল ইসলাম মনু বলেন, ঢাকা -৫ নির্বাচনী এলাকায় বিএনপি -জামায়াত কোনো নৈরাজ্য ও সহিংসতা করলে ছাড় দেওয়া হবে না। বিএনপি-জামায়াত
সন্তাস-নৈরাজ্য করলে সঙ্গে সঙ্গে গণধূলাই দেয়ার নির্দেশ দিয়েছেন কাজী মনিরুল ইসলাম মনু । তাদের মোকাবিলয়া আগামী ৭২ ঘন্টা নেতা-কর্মীদের নিজ নিজ এলাকায় সর্তক অবস্থানে থাকার আহবান জানান তিনি।
মিছিলে উপস্থিত ছিলেন সারুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আবদুল আজীজ প্রধান, যাত্রাবাড়ি থানা আওয়ামী লীগের নেতা জিয়াউদ্দিন জিয়া, ৬৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের নেতা আবুল হোসেন, শ্রমিক নেতা আবুল হোসেন, একে স্কুল এণ্ড কলেজের গভনিংবডির সভাপতি আতিকুর রহমান মিন্টু, ৫০ নং ওয়ার্ড যুবলীগের সহ সভাপতি ফারুক হাসানসহ স্থানীয় নেতৃবৃন্দ।
স্টাফ রিপোর্টার: ‘কূটনৈতিক পাড়ায় কী হচ্ছে না হচ্ছে আমরা আসলে জানি না। সুতরাং এটা নিয়ে প্রতিক্রিয়া জানানোর কিছু নাই।’শেখ হাসিনার পাসপোর্টকে কেন্দ্র করে কূটনৈতিক পাড়ায় কী আলোচনা হচ্ছে এবং এনিয়ে ...
স্টাফ রিপোর্টার: আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে রাজশাহী, ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে মেয়র পদে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। ইতিমধ্যে পার্টির ফো ...
ডেস্ক রিপোর্ট: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) চেয়ে আবেদন করেছেন। রয়টার্স জানিয়েছে, সোমবার (৯ নভেম্বর) তার আইনজীবীদের পাঠানো একটি চিঠি সংবাদ সংস্থাটি ...
স্টাফ রিপাের্টার: বাংলাদেশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধ ও রাজনৈতিক ইতিহাস সম্পর্কে শিক্ষার্থীদের সঠিক তথ্য জানানো জরুরি বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেছেন, ‘আমরা চাই, বাংল ...
সব মন্তব্য
No Comments