ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের কমিউনিস্ট পার্র্টি (সিপিবি)’র সাবেক সভাপতি, ব্রিটিশবিরোধী আন্দোলনের আন্দোলনের নেতা, টঙ্ক আন্দোলনের মহানায়ক, শ্রমিক-কৃষক মেহনতি মানুষের মুক্তির আন্দোলনের অন্যতম নেতা, মুক্তিযুদ্ধকালীন প্রবাসী সরকারের অন্যতম উপদেষ্টা কমরেড মণি সিংহের আগামীকাল ৩১ ডিসেম্বর ২০২৪ ৩৪ তম প্রয়াণ দিবস।
বাংলাদেশের কমিউনিস্ট পার্র্টি (সিপিবি)’র সভাপতি সভাপতি কমরেড মোহাম্মদ শাহ আলম সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স এ উপলক্ষে এক বিবৃতিতে এ মহান নেতার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, কমরেড মণি সিংহ আজীবন মেহনতী মানুষের মুক্তির জন্য আন্দোলন করেছেন। ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে এ উপমহাদেশের সকল নিপীড়ণ বিরোধী আন্দোলন, বাংলাদেশের গণতান্ত্রিক ও স্বৈরাচারবিরোধী আন্দোলনে গুরত্বপূর্ণ ভূমিকা পালন করেন। মহান মুক্তিযুদ্ধে তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।
এ উপলক্ষে সিপিবি নানা কর্মসূচি গ্রহন করেছে। আগামীকাল ৩১ ডিসেম্বর ২০২৪, মঙ্গলবাল সকালে ঢাকার পোস্তাগোলা শ্মশানঘাটে কমরেড মণি সিংহের স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করা হবে। এছাড়াও সিপিবি’র কেন্দ্রীয় কার্যালয়ে কমরেড মনি সিংহের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করা হবে।
কমরেড মণি সিংহের ৩৪তম প্রয়াণ দিবসে ঢাকা ছাড়াও তাঁর জন্মস্থান নেত্রকোণা জেলার দুর্গাপুরে ৭দিনব্যাপী বিভিন্ন কর্মসূচী পালিত হয়। এছাড়াও সারাদেশের জেলা ও উপজেলা কমিটির উদ্যোগে কমরেড মণি সিংহের প্রয়াণ দিবস যথাযথ মর্যাদায় পালন করতে বিভিন্ন কর্মসূচি গ্রহন করা হয়েছে।
ডেস্ক রিপোর্ট: রাষ্ট্রপতিকে কোরআন বিরোধী সম্পত্তি হস্তান্তর আইনে স্বাক্ষর না করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জাতীয় ফতোয়া বোর্ড। সংগঠনটির পক্ষ থেকে শতাধিক বিশিষ্ট মুফতির স্বাক্ষরিত এক বিবৃতিতে এ আহ্ব ...
স্টাফ রিপোর্টার: ‘গতকালকে আমি যে পরিস্থিতির মুখোমুখি হয়েছি, তাতে এই সংসদে কোনও ডিসেন্ট ভয়েস রেকর্ড করা যায় বলে আমার মনে হয়নি’—উল্লেখ করে সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি জনাব মিয়া গোলাম পরওয়ার আজ ১০ সেপ্টেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, সরকারি চাকরির ১১ থেকে ২০তম গ্রেডের নিয়োগে লিখিত ও মৌখিক পরীক্ ...
ডেস্ক রিপোর্ট: ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক রাজনৈতিক বক্তব্য বা দেশে ফেরার ঘোষণার সঙ্গে ভারত সরকারের কোনো ধরনের সম্পৃক্ততা নেই বলে স্পষ্ট করেছেন দেশটির সাবেক ...
সব মন্তব্য
No Comments