স্টাফ রিপোর্টার: জুলাই-আগস্ট হত্যাকাণ্ডের দ্রুত বিচার, আহতদের সুচিকিৎসা এবং নিহত ও আহতদের পরিবারের পুনর্বাসন, প্রয়োজনীয় সংস্কার করে নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা, বাজার ব্যবস্থার সংস্কার, উৎপাদন খরচ ও নিত্যপণ্যের দাম কমানো, রেশন ও ন্যায্যমূল্যের দোকান চালু, সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, আইন শৃঙ্খলার উন্নয়ন, জানমালের নিরাপত্তা নিশ্চিতকরণ, দখলদারিত্ব, চাঁদাবাজি বন্ধ, মুক্তিযুদ্ধ, ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণ, শ্রমিক-কৃষক-মেহনতি মানুষের দাবি পূরণে কার্যকর ব্যবস্থা গ্রহণ, লুটপাট-সাম্প্রদায়িকতা-আধিপত্যবাদ-সাম্রাজ্যবাদ রুখে দাঁড়ানোর দাবিতে এবং নীতিনিষ্ঠ বাম প্রগতিশীল রাজনীতির পতাকাতলে সমবেত হয়ে, আশু দাবি আদায়, স্বৈরাচারী ব্যবস্থার উচ্ছেদ ও ব্যবস্থা বদলের সংগ্রাম এগিয়ে নেওয়া এবং শোষিত-বঞ্চিত-নিপীড়িত মানুষের দল কমিউনিস্ট পার্টির পতাকাতলে সমবেত হয়ে সমাজতন্ত্রের সংগ্রাম জোরদার করার আহ্বানে আগামী ৩ জানুয়ারি ২০২৫, শুক্রবার, ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) “ঢাকা সমাবেশে”র আহ্বান জানিয়েছে।
ওই দিন বেলা ২টায় সমাবেশ শুরু হবে। সমাবেশে কেন্দ্রীয় নেতৃবৃন্দ অন্তর্বর্তীকালীন সরকার, বাম প্রগতিশীল গণতান্ত্রিক রাজনৈতিক দল ও দেশবাসীর উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। সমাবেশ শেষে লাল পতাকার মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করবে।
সিপিবির সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স আজ ২২ ডিসেম্বর ২০২৪, রবিবার এক বিবৃতিতে আগামী ৩ জানুয়ারি ২০২৫, শুক্রবার ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে সিপিবি আহূত ঢাকা সমাবেশ সফল করতে পার্টির নেতাকর্মী-সমর্থক-শুভানুধ্যায়ী ও সচেতন দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। একইসঙ্গে ঢাকার সমাবেশ সফল করতে প্রশাসনসহ সচেতন দেশবাসীর প্রতি সব ধরনের সহযোগিতাও প্রত্যাশা করেছেন।
উল্লেখ্য, ইতিমধ্যে সমাবেশের প্রচারপত্র সারাদেশে পৌঁছেছে। নেতাকর্মীরা গণসংযোগ করে সমাবেশের খবর ও সিপিবির বক্তব্য দেশবাসীর কাছে পৌঁছে দিচ্ছেন।
ডেস্ক রিপোর্ট: রাষ্ট্রপতিকে কোরআন বিরোধী সম্পত্তি হস্তান্তর আইনে স্বাক্ষর না করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জাতীয় ফতোয়া বোর্ড। সংগঠনটির পক্ষ থেকে শতাধিক বিশিষ্ট মুফতির স্বাক্ষরিত এক বিবৃতিতে এ আহ্ব ...
স্টাফ রিপোর্টার: ‘গতকালকে আমি যে পরিস্থিতির মুখোমুখি হয়েছি, তাতে এই সংসদে কোনও ডিসেন্ট ভয়েস রেকর্ড করা যায় বলে আমার মনে হয়নি’—উল্লেখ করে সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি জনাব মিয়া গোলাম পরওয়ার আজ ১০ সেপ্টেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, সরকারি চাকরির ১১ থেকে ২০তম গ্রেডের নিয়োগে লিখিত ও মৌখিক পরীক্ ...
ডেস্ক রিপোর্ট: ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক রাজনৈতিক বক্তব্য বা দেশে ফেরার ঘোষণার সঙ্গে ভারত সরকারের কোনো ধরনের সম্পৃক্ততা নেই বলে স্পষ্ট করেছেন দেশটির সাবেক ...
সব মন্তব্য
No Comments