স্টাফ রিপোটার: জাতীয়তাবাদী সমমনা জোটের আহবায়ক ও এনপিপি চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ বলেছেন, বর্তমান অবৈধ সরকার শুধু দেশবাসীর সাথে নয়, বিদেশীদের সাথেও প্রতারণা করেছে। ডামি নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারকে অভিনন্দনের নামে বিদেশীদের ভূয়া বিবৃতি প্রকাশ করে সরকার নিজেদের দেউলিয়াত্ব আবারও প্রমান করেছে। এই সরকার যাদের বিশ্বাসঘাতক হতে বাধ্য করেছে তাদের সাথেও প্রতারণা করেছে।
শনিবার দুপুরে দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, প্রহসনের নির্বাচন বাতিল, খালেদা জিয়াসহ রাজবন্দিদের মুক্তি ও সরকার পতনের একদফা দাবিতে কালো পতাকা মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশ তিনি এসব কথা বলেন। এরআগে জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে কালো পতাকা মিছিল শুরু হয়ে পল্টন মোড় ঘুরে বিজয়নগর নাইটিঙ্গেলের সামনে গিয়ে শেষ হয়।
ফরহাদ বলেন, সরকার একদলীয় শাসনব্যবস্থা অব্যাহত রাখতে রাজনীতির ময়দান বিরোধীশূণ্য করতে মেতে ওঠেছে। যার ধারাবাহিকতায় দীর্ঘ ১৫ বছর বিরোধী দলগুলোর ওপর দমন-পীড়ন অব্যাহত রেখেছে। জনবিচ্ছিন্ন সরকার দেশকে লুটের রাজ্যে পরিনত করেছে। এই লুটের বিচার একদিন জনতার আদালতে হবেই। আর প্রতিষ্ঠিত হবে জনগণের শাসন, উদিত হবে গণতন্ত্রের নতুন সূর্য।
কালো পতাকা মিছিলে এনপিপি মহাসচিব মোস্তাফিজুর রহমান মোস্তফা, গণদলের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এটিএম গোলাম মাওলা চৌধুরী ভাইস চেয়ারম্যান শাহ আলম হাওলাদার, সাম্যবাদী দলের সাধারণত সম্পাদক কমরেড সৈয়দ নুরুল ইসলাম, বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান এম এন শাওন সাদেকী ও যুগ্ম মহাসচিব মো: নজরুল ইসলাম, জাগপা যুগ্মসচিব আওলাদ হোসেন শিল্পী, এনডিপি মহাসচিব আব্দুলা আল হারুন সোহেল, এনপিপি প্রেসিডিয়া মেম্বার শরীফ মনির, প্রেসিডিয়া মেম্বার বেলাল আহমেদ, বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, ফখরুল ইসলামসহ সমমনা জোটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরে : হৃদরোগসহ বিভিন্নরোগে আক্রান্ত অসুস্থ বীর মুক্তিযোদ্ধা ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুর রইচ সেরনিয়াবাতকে গ্রেপ্তার করেছে পুলিশ।সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেল তিনটার দিকে বরিশা ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়া এলাকা থেকে পাবনা-২ আসনের সাবেক সংসদ সদস্য খন্দকার মো. আজিজুল হক আরজুকে আটক করেছে পুলিশ।মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হালিম ...
স্টাফ রিপোর্টার: মালয়েশিয়ায় বাংলাদেশি জনশক্তি রপ্তানিতে কথিত সিন্ডিকেট ব্যবস্থা বাতিল করে স্বচ্ছ, জবাবদিহিমূলক ও উন্মুক্ত প্রতিযোগিতার ভিত্তিতে সকল বৈধ ও লাইসেন্সধারী রিক্রুটিং এজেন্সিকে কাজের সুযোগ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি বলেছেন, বাংলাদেশে যারা অতীতে সরকারের নেতৃত্বে ছিলেন তাদের ব্যর্থতার কারণে জাতি যে পর্যায়ে যাওয়ার কথা ছিল, সে পর ...
সব মন্তব্য
No Comments