স্টাফ রিপোটার: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে আজ মতবিনিময় করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাষ্টীয় গণভবনে সকাল ১০টায় মতবিনিময় সভায় সভাপতিত্ব করবেন অওয়ামীলীগের সভাপতি ও মনোনয়ন বোর্ডের সভাপতি শেখ হাসিনা। আওয়ামীলীগের দপ্তর সম্পাদক ব্যারিষ্টার বিপ্লব বড়ূয়া গণমাধ্যমকে এতথ্য জানিয়েছেন।
মনোনয়ন প্রত্যাশীদের জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, মনোনয়ন পত্রেরে রিসিভ কপি সঙ্গে নিয়ে গণভবনে উপস্থিত থাকতে বলা হয়েছে।
দলের সাধারণ সম্পটাদক ওবায়দুল কাদের শনিবার এক সংবাদ সম্মেলনে বলেছেন, প্রার্থী বাছাইয়ের কাজ চলমান রয়েছে। রোববার মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে মতবিনিময় শেষে সংসদীয় বোর্ড ৩শ আসনের প্রার্থীর নাম ঘোষণা করবেন।
আওয়ামীলীগের প্রার্থী নির্ধারনে গত ১৯ নভেম্বর থেকে ২১ নভেম্বর পর্যন্ত দলীয় মনোনয়ন ফরম বিক্রি করা হয়। চারদিে মনোনয়ন ফরম বিক্রি হয়েছে ৩ হাজার ৩৬২টি। মনোনয়ন ফরম থেকে দলটির আয় হয়েছে ১৬ কোটি ৮১ লাখ টাকা।
স্টাফ রিপোর্টার: ‘কূটনৈতিক পাড়ায় কী হচ্ছে না হচ্ছে আমরা আসলে জানি না। সুতরাং এটা নিয়ে প্রতিক্রিয়া জানানোর কিছু নাই।’শেখ হাসিনার পাসপোর্টকে কেন্দ্র করে কূটনৈতিক পাড়ায় কী আলোচনা হচ্ছে এবং এনিয়ে ...
স্টাফ রিপোর্টার: আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে রাজশাহী, ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে মেয়র পদে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। ইতিমধ্যে পার্টির ফো ...
ডেস্ক রিপোর্ট: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) চেয়ে আবেদন করেছেন। রয়টার্স জানিয়েছে, সোমবার (৯ নভেম্বর) তার আইনজীবীদের পাঠানো একটি চিঠি সংবাদ সংস্থাটি ...
স্টাফ রিপাের্টার: বাংলাদেশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধ ও রাজনৈতিক ইতিহাস সম্পর্কে শিক্ষার্থীদের সঠিক তথ্য জানানো জরুরি বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেছেন, ‘আমরা চাই, বাংল ...
সব মন্তব্য
No Comments