স্টাফ রিপোটার: সরকারের উন্নয়ন ও সাফল্যের কথা তুলে ধরে ঢাকা মহানগর দক্ষিণ ৬২ নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে উন্নয়ন সমাবেশ ও গণসংযোগ করেছেন ঢাকা-৫ আসনের মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব মশিউর রহমান মোল্লা সজল। এ সময় তিনি বলেন, ডেমরা-যাত্রাবাড়ি এলাকায় বিএনপি কোনোধরনের নৈরাজ্য-সহিংসতা করলে গণধূলাই দেয়া হবে।
রোববার (৮অক্টোবর) বিকেলে ৬২ নং ওয়ার্ডের বাগানবাড়ি মসজিদ সংলগ্ন থেকে শুরু করে বিশাল শোভা যাত্রার মাধ্যমে ওয়ার্ডের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে শনির আখড়া এসে সংক্ষিপ্ত সমাবেশ করেছেন নেতা কর্মীরা। এতে নেতৃত্ব দেন ডেমরা থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও ঢাকা ৫ আসনের চার বারের প্রয়াত এমপি আলহাজ্ব হাবিবুর রহমান মোল্লা জেষ্ঠ্যপুত্র আলহাজ্ব মশিউর রহমান মোল্লা সজল। এসময় সমাবেশে ও গণ সংযোগে হাজার হাজার নেতা কর্মীরা অংশগ্রহণ করেন।
মশিউর রহমান মোল্লা সজল বলেন, দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ সরকারকে আবারও বিজয়ী করতে হবে। আওয়ামী লীগ সরকার সর্বসময় দেশের মানুষের কল্যাণে কাজ করেন। বিএনপি কর্মসূচির নামে ডেমরা-যাত্রাবাড়ি এলাকায় কোনো ধরনের নৈরাজ্য-সহিংসতা করলে সঙ্গে সঙ্গে গণধূলাই দেয়া হবে বলে ঘোষণা দেন তিনি।
ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক হাজী মোক্তার হোসেন’র সার্বিক সহযোগিতায় উন্নয়ন সমাবেশ ও গণসংযোগে উপস্থিত ছিলেন, ৬৪ নং ওয়ার্ড কাউন্সিলর মাসুদুর রহমান মোল্লা বাবুল, ৬২ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক উজ্জ্বল আহমেদ বিপ্লব, যাত্রাবাড়ি থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী কৌশিক আহমেদ জসিম, ঢাকা মহানগর দক্ষিন কৃষকলীগের যুগ্ম আহ্বায়ক হাসান মাহমুদ অপু, ৪৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব শরিফ উদ্দিন ও জাহিদুল কবির রাজু, ৬৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মো: সোহেল খান, ৪৯নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাবু, ৬৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি পদপ্রার্থী মো: ফারুক হোসেন, দিপু মেম্বার, আলমগীর কবির কিরণ সহ হাজার হাজার নেতা কর্মীরা।
স্টাফ রিপোর্টার: জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত শীর্ষ নেতাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরে : হৃদরোগসহ বিভিন্নরোগে আক্রান্ত অসুস্থ বীর মুক্তিযোদ্ধা ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুর রইচ সেরনিয়াবাতকে গ্রেপ্তার করেছে পুলিশ।সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেল তিনটার দিকে বরিশা ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়া এলাকা থেকে পাবনা-২ আসনের সাবেক সংসদ সদস্য খন্দকার মো. আজিজুল হক আরজুকে আটক করেছে পুলিশ।মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হালিম ...
স্টাফ রিপোর্টার: মালয়েশিয়ায় বাংলাদেশি জনশক্তি রপ্তানিতে কথিত সিন্ডিকেট ব্যবস্থা বাতিল করে স্বচ্ছ, জবাবদিহিমূলক ও উন্মুক্ত প্রতিযোগিতার ভিত্তিতে সকল বৈধ ও লাইসেন্সধারী রিক্রুটিং এজেন্সিকে কাজের সুযোগ ...
সব মন্তব্য
No Comments