স্টাফ রিপোটার: রাজধানীতে সড়ক দূর্ঘটনায় অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সাহিদুর রহমান টেপা। শনিবার দুপুরে রাজধানীর শাহবাগ শেরাটনের হোটেলের বিপরীতে ট্রাফিক সিগনালে দাঁড়ানো অবস্থায় চলন্ত একটি বাস (বিহঙ্গ) বেপরোয়াভাবে পিছনের দিকে সজোড়ে আঘাত করে টেপার গাড়ীকে। এসময় টেপা সামান্য আহত হলেও তার ব্যবহৃত গাড়ী ক্ষতিগ্রস্ত হয়। এসময় কর্তব্যরত সার্জেন্ট তাকে উদ্ধার করে।
এদিকে, দূর্ঘটনার বিষয়টি পূর্ব পরিকল্পিত বলে অভিযোগ করেছেন দলটির নেতারা। নেতারা বলছেন, এরআগেও জাতীয় পার্টির শীর্ষনেতাদের গাড়ী চাপা দিয়ে হত্যার চেষ্টা হয়েছে।
জাতীয় পার্টি ভাইস চেয়ারম্যান শেখ আলমগীর বলেন, দাঁড়ানো থাকা গাড়ীতে একটি বাস দ্রুত গতিতে আঘাত করা অবশ্যই এটি দূর্ঘটনা হতে পারে না। এটি পরিকল্পিত। টেপা সাহেবকে হত্যার উদ্দেশ্যেই এটি করা হয়েছে বলে তিনি দাবি করেন।
পার্টির সাংগঠনিক সম্পাদক এবিএম লিয়াকত হোসেন চাকলাদার বলেন, আজকে জানমালের কোনো নিরাপত্তা নেই। রাজনৈতিক ব্যক্তিরাও আজ অনিরাপদ। এটি নিছক দূর্ঘটনা নয়। এরআগেও জাপা শীর্ষনেতাদের বিরুদ্ধে এ ধরনের ঘটনা ঘটেছে, কোনো বিচার হয়নি। আমি অবিলম্বে এর পিছনে লুকিয়ে থাকা ষড়যন্ত্রকারীদের গ্রেপ্তার দাবি করছি।
জাপা নেতা অ্যাডভোকেট মহসিন খান বলেন, এরআগেও জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের, কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা এমপির গাড়ীতে একইভাবে আঘাত করা হয়েছিলো। এসব ঘটনার সঠিক বিচার না হলে নিরাপত্তাহীনতায় ভূগবে দেশের রাজনীতিবিদরা।
স্টাফ রিপোর্টার: জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত শীর্ষ নেতাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরে : হৃদরোগসহ বিভিন্নরোগে আক্রান্ত অসুস্থ বীর মুক্তিযোদ্ধা ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুর রইচ সেরনিয়াবাতকে গ্রেপ্তার করেছে পুলিশ।সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেল তিনটার দিকে বরিশা ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়া এলাকা থেকে পাবনা-২ আসনের সাবেক সংসদ সদস্য খন্দকার মো. আজিজুল হক আরজুকে আটক করেছে পুলিশ।মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হালিম ...
স্টাফ রিপোর্টার: মালয়েশিয়ায় বাংলাদেশি জনশক্তি রপ্তানিতে কথিত সিন্ডিকেট ব্যবস্থা বাতিল করে স্বচ্ছ, জবাবদিহিমূলক ও উন্মুক্ত প্রতিযোগিতার ভিত্তিতে সকল বৈধ ও লাইসেন্সধারী রিক্রুটিং এজেন্সিকে কাজের সুযোগ ...
সব মন্তব্য
No Comments