ডেস্ক রিপোর্ট : ০১ ফেব্রুয়ারি ২০২৩ অনুষ্ঠেয় ব্রাক্ষণবাড়িয়া-০২ আসনের উপনির্বাচনে এডভোকেট রেজাউল ইসলাম ভূইয়ার পরিবর্তে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী হিসেবে লাঙ্গল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দিতা করবেন অ্যাডভোকেট আবদুল হামিদ ভাসানী। আজ জাতীয় পার্টি চেয়ারম্যান এর বনানীস্থ কার্যালয়ে জাতীয় পার্টির মনোনয়ন বোর্ডের এক বিশেষ সভায় ব্রাক্ষণবাড়িয়া-০২ আসনের প্রার্থী পরির্বতন করা হয়েছে। এসময় চাপাইনবাবগঞ্জ-০২ আসনে মোহাম্মদ আবদুর রাজ্জাক এবং চাপাইনবাবগঞ্জ-৩ আসনে মোঃ মোস্তাফিজুর রহমান মুকুল কে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী ঘোষণা করা হয়েছে।
জাতীয় পার্টির মনোনয়ন বোর্ডের সভায় উপস্থিত ছিলেন জাতীয় পার্টি মহাসচিব মোঃ মুজিবুল হক চুন্নু এমপি, কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার, কাজী ফিরোজ রশীদ এমপি, সৈয়দ আবু হোসেন বাবলা এমপি। সভায় আরো উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও অতিরিক্ত মহাসচিব ফখরুল ইমাম এমপি, চেয়ারম্যান এর উপদেষ্টা এমএম নিয়াজ উদ্দিন, ভাইস চেয়ারম্যান আহসান আদেলুর রহমান এমপি।
মনোনয়ন বোর্ডের সভা শেষে চাপাইনবাবগঞ্জ সিটি কলেজ এর শিক্ষক ও জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান মুকুল ও চাপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স এর নির্বাহী সদস্য এবং সোনামসজিদ সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আলহাজ্জ সৈবুর রহমান আনুষ্ঠানিকভাবে জাতীয় পার্টিতে যোগ দেন। জাতীয় পার্টি মহাসচিব ও উপস্থিত কো-চেয়ারম্যান বৃন্দের হাতে ফুল দিয়ে তারা জাতীয় পার্টিতে যোগ দেন। এসময় জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান সাইফুল ইসলাম স্বপন, দপ্তর সম্পাদক এমএ রাজ্জাক খান, যুগ্ম আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আবদুর রশীদ ও কেন্দ্রীয় নেতা সামসুদ্দিন রিন্টু উপস্থিত ছিলেন।
ডেস্ক রিপোর্ট: রাষ্ট্রপতিকে কোরআন বিরোধী সম্পত্তি হস্তান্তর আইনে স্বাক্ষর না করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জাতীয় ফতোয়া বোর্ড। সংগঠনটির পক্ষ থেকে শতাধিক বিশিষ্ট মুফতির স্বাক্ষরিত এক বিবৃতিতে এ আহ্ব ...
স্টাফ রিপোর্টার: ‘গতকালকে আমি যে পরিস্থিতির মুখোমুখি হয়েছি, তাতে এই সংসদে কোনও ডিসেন্ট ভয়েস রেকর্ড করা যায় বলে আমার মনে হয়নি’—উল্লেখ করে সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি জনাব মিয়া গোলাম পরওয়ার আজ ১০ সেপ্টেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, সরকারি চাকরির ১১ থেকে ২০তম গ্রেডের নিয়োগে লিখিত ও মৌখিক পরীক্ ...
ডেস্ক রিপোর্ট: ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক রাজনৈতিক বক্তব্য বা দেশে ফেরার ঘোষণার সঙ্গে ভারত সরকারের কোনো ধরনের সম্পৃক্ততা নেই বলে স্পষ্ট করেছেন দেশটির সাবেক ...
সব মন্তব্য
No Comments