রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: আওয়ামী লীগের কেন্দ্রীয় যুব ও ক্রীড়া উপকমিটির আবারও সদস্য হলেন বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট দৈনিক বাংলাদেশ প্রতিদিনের সহকারী সম্পাদক সোহেল সানি । ১০ ফেব্রুয়ারী আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নির্দেশক্রমে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আওয়ামী লীগের কেন্দ্রীয় যুব ও ক্রীড়া উপকমিটির অনুমোদন দেন।
ছাত্রলীগ ও যুবলীগের সাবেক কেন্দ্রীয় নেতা সোহেল সানি ১৯৯৭ সালে ২৯ সদস্য বিশিষ্ট আওয়ামী লীগের প্রথম উপকমিটির সদস্য ছিলেন। বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা সোহেল সানি ঢাকা মহানগর ছাত্রলীগেরও এককালীন প্রচার সম্পাদক ছিলেন। তিনি কেন্দ্রীয় যুব ও ক্রীড়া উপকমিটির সদস্য করায় আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের যুব ও ক্রীড়া উপকমিটির চেয়ারম্যান উপদেষ্টা পরিষদের সদস্য মোজাফফর হোসেন পল্টু এবং সদস্য সচিব মাশরাফি বিন মুর্তজা এমপি'র প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়েছেন।
স্টাফ রিপোর্টার : ইন্ডিয়া জোটের বৈঠকের একদিন পরই দিল্লিতে কংগ্রেস সংসদীয় দলের চেয়ারপার্সন সোনিয়া গান্ধীর ১০ জনপথের বাসভবনে গিয়ে একান্ত বৈঠক করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার (৯ জুন) ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ার হ্যাটট্রিক বিজয়ী সাবেক পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম সালেহ্ মঞ্জু মোল্লা জামিন পেয়েছেন। বুধবার (১০ জুন) দুপুর ১টা ...
স্টাফ রিপোর্টার: ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ভবিষ্যৎ ও ব্যবস্থাপনা নিয়ে মঙ্গলবার জাতীয় সংসদে সরকার ও বিরোধী দলের মধ্যে উত্তপ্ত আলোচনা হয়েছে। কার্যপ্রণালী বিধির ৬৮ বিধিতে উত্থাপিত নোটিশের ওপর আলোচন ...
রাহাদ সসুমন,বিশেষ প্রতিনিধি : জাতীয় পার্টির মহাসচিব ব্যরিষ্টার শামীম হায়দার পাটোয়ারী বলেছেন, সরকার যদি প্রথম বছরেই অনিয়ম ও দুর্নীতি মূলক নির্বাচন করে তাহলে মুখ থুবড়ে পড়বে।স্থানীয় নির্বাচনে কোনধরন ...
সব মন্তব্য
No Comments