রংপুর অফিস: নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, বাংলাদেশে শেখ হাসিনার বিকল্প আর কেউ নাই। যারা সমালোচনা করেন, তাদের যদি বলা হয় শেখ হাসনিার বিকল্প নেতৃত্ব কে। তাহলে তারা কেউ বলতে পারবে না। শেখ হাসিনা আজকে এমন এক নেতৃত্বে পরিণত হয়েছেন। শেখ হাসিনার নেতৃত্ব এখন হিমালয় সমান চলে গেছে। শেখ হাসিনার নেতৃত্বেই আমরা সম্মানিত হয়েছি এবং শেখ হাসিনার নেতৃত্বেই এদেশের উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত থাকবে।
প্রতিমন্ত্রী আজ বিকেলে বিরলের ফরক্কাবাদ ইউপির তেঘরা উচ্চ বিদ্যালয়ে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব একাডেমিক ভবন উদ্বোধন উপলক্ষ্যে এক সুধি সমাবেশে এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করতে চায় ডা. ইউনুসরা। একটি জঙ্গিবাদি দেশ গড়ে তুলতে চায়। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজ বাংলাদেশ বদলে যাওয়া বাংলাদেশ। আমি এই এলাকার নদীগুলোর নাব্যতা ফিরিয়ে আনার জন্য এবং নদীতে যেন সবসময় পানি থাকে সেটার সর্বোচ্চ চেষ্টা করে যচ্ছি। এবং এই নদীগুলোকে পরিচর্যা করার জন্য আপনাদের এখানেই খোসালডাঙ্গিতে বিআইডাব্লিউটিএ অফিস করে দিয়েছি। আমারও একটি ম্বপ্ন আছে একদিন এই ঢেপা-পূণর্ভবা নদীতে নৌকা বাইচ করার এবং সবাইকে দেখিয়ে দিতে চাই আমাদেরও নদী আছে।
সমাবেশে তেঘরা উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি হুসেন আলীর সভাপতিত্বে এবং উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট রবিউল ইসলাম রবি (পি পি) এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার আফছানা কাওছার, দিনাজপুর শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী এস এম শাহিনূর ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ সবুজার সিদ্দিক সাগর, সাধারণ সম্পাদক রমাকান্ত রায়, যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য মোশারফ হোসেন।
স্টাফ রিপোর্টার: জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত শীর্ষ নেতাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরে : হৃদরোগসহ বিভিন্নরোগে আক্রান্ত অসুস্থ বীর মুক্তিযোদ্ধা ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুর রইচ সেরনিয়াবাতকে গ্রেপ্তার করেছে পুলিশ।সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেল তিনটার দিকে বরিশা ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়া এলাকা থেকে পাবনা-২ আসনের সাবেক সংসদ সদস্য খন্দকার মো. আজিজুল হক আরজুকে আটক করেছে পুলিশ।মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হালিম ...
স্টাফ রিপোর্টার: মালয়েশিয়ায় বাংলাদেশি জনশক্তি রপ্তানিতে কথিত সিন্ডিকেট ব্যবস্থা বাতিল করে স্বচ্ছ, জবাবদিহিমূলক ও উন্মুক্ত প্রতিযোগিতার ভিত্তিতে সকল বৈধ ও লাইসেন্সধারী রিক্রুটিং এজেন্সিকে কাজের সুযোগ ...
সব মন্তব্য
No Comments