স্টাফ রিপোটার: বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ২৮ অক্টোবরের মহাসমাবেশ সফল করার উদ্দেশ্যে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সোমবার রাজধানীর নয়াপল্টনে জরুরী সভা অনুষ্ঠিত হয়। উক্ত জরুরী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, সভাপতিত্ব করেন ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল খান, সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল।
কেন্দ্রীয় নেতৃবৃন্দের উদ্দেশ্যে রকিবুল ইসলাম বকুল বলেন, 'গণতান্ত্রিক শক্তির মহাযাত্রা, গণবিরোধী শক্তির পতনের যাত্রা শুরু হয়ে গেছে। ২৮ অক্টোবর থেকে ফ্যাসিবাদ পতনের চূড়ান্ত ধাপের আন্দোলন শুরু হবে। ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দকে এই আন্দোলনের সম্মুখভাগে থেকে নেতৃত্ব দিতে হবে। অন্ধকার সময় শেষে ছাত্রদল শীঘ্রই জাতিকে এক নতুন বাংলাদেশ উপহার দিবে'।
সভাপতির বক্তব্যে রাশেদ ইকবাল খান বলেন, 'ছাত্রদলের নেতৃবৃন্দের ওপর জাতিকে ফ্যাসিবাদের কবল থেকে মুক্ত করার যে ঐতিহাসিক দায়িত্ব অর্পিত হয়েছে, ছাত্রদলের নেতাকর্মীরা জীবনের বিনিময়ে হলেও সেই দায়িত্ব পালনে দৃঢ়প্রতিজ্ঞ। ঐতিহাসিক এই দায়িত্ব পালনে ছাত্রদল এইমুহুর্তে ঐক্যবদ্ধ ও সুসংগঠিত। ২৮ অক্টোবর থেকে যেই মহাযাত্রা শুরু হবে, ছাত্রদল সেখানে অতীতের মতোই ভ্যানগার্ডের ভূমিকা পালন করবে'।
সাইফ মাহমুদ জুয়েল বলেন, 'ছাত্রদলের নেতাকর্মীরা প্রস্তুত। বাধা আসলে যথাযথ জবাব দেয়া হবে। গণতন্ত্রের বিজয় অত্যাসন্ন। গণতান্ত্রিক আন্দোলনের কর্মীরা অবৈধ সরকারের পতন ছাড়া ঘরে ফিরে যাবেনা'।
সভায় ২৮ অক্টোবরের মহাসমাবেশ উপলক্ষে ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দকে যথাযথভাবে নিজেদের দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করা হয়। সভায় কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি, যুগ্ম-সাধারণ সম্পাদক, সহ-সাধারণ সম্পাদক, সহ-সাংগঠনিক সম্পাদক, সম্পাদক ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার: জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত শীর্ষ নেতাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরে : হৃদরোগসহ বিভিন্নরোগে আক্রান্ত অসুস্থ বীর মুক্তিযোদ্ধা ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুর রইচ সেরনিয়াবাতকে গ্রেপ্তার করেছে পুলিশ।সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেল তিনটার দিকে বরিশা ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়া এলাকা থেকে পাবনা-২ আসনের সাবেক সংসদ সদস্য খন্দকার মো. আজিজুল হক আরজুকে আটক করেছে পুলিশ।মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হালিম ...
স্টাফ রিপোর্টার: মালয়েশিয়ায় বাংলাদেশি জনশক্তি রপ্তানিতে কথিত সিন্ডিকেট ব্যবস্থা বাতিল করে স্বচ্ছ, জবাবদিহিমূলক ও উন্মুক্ত প্রতিযোগিতার ভিত্তিতে সকল বৈধ ও লাইসেন্সধারী রিক্রুটিং এজেন্সিকে কাজের সুযোগ ...
সব মন্তব্য
No Comments