স্টাফ রিপোর্টার: সরকারি প্রকল্পে অপচয় রোধে সর্বদা সচেষ্ট থাকতে হবে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। আজ মিরপুর-১০ মেট্রোরেল স্টেশন পরিদর্শন শেষে উপস্থিত সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এ মন্তব্য করেন তিনি।
মেট্রোরেলে যাতায়াতকারীদের মেট্রোরেল ব্যবহারে সচেতন হওয়ার আহবান জানিয়ে সড়ক ও সেতু উপদেষ্টা বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার খেটে খাওয়া, পরিশ্রমী এবং সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। যার ফলশ্রুতিতে বর্তমান সরকার ক্ষতিগ্রস্থ কাজীপাড়া ও মিরপুর-১০ মেট্রোরেল স্টেশনে অতিদ্রুত এবং কম খরচে পুনরায় যাত্রীসেবা চালু করতে সক্ষম হয়েছে। এসময় সড়ক উপদেষ্টা মিরপুর-১০ এবং কাজীপাড়া স্টেশন কম সময়ের মধ্যে চালু করার জন্য ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানী লিমিটেড (ডিএমটিসিএল)-এর সকল কর্মকর্তা-কর্মচারীদের ধন্যবাদ জ্ঞাপন করেন।
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং যানজট নিরসনে বর্তমান সরকার সর্বোচ্চ অগ্রাধিকার ভিত্তিতে কাজ করে যাচ্ছে বলে জানিয়ে সড়ক ও সেতু উপদেষ্টা আরো বলেন, এ সরকার সাধারণ জনগণের দোরগোড়ায় প্রকৃত সেবা পৌঁছে দিতে সকল প্রকল্প কম খরচে, কম সময়ে এবং অপচয় হ্রাস করে সমাপ্ত করার দিকে গুরুত্ব দিচ্ছে। ক্ষতিগ্রস্থ মিরপুর-১০ মেট্রোরেল স্টেশন অতিদ্রুত পুনরায় চালু হওয়া সরকারি সকল প্রতিষ্ঠানের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে বলেও এসময় মন্তব্য করেন তিনি।
এ সময় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব মোঃ এহছানুল হক, ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ)-এর নির্বাহী পরিচালক (অতিরিক্ত সচিব) নীলিমা আখতার, ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানী লিমিটেড (ডিএমটিসিএল)-এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুর রউফ, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিব নাফিউল হাসান সহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার: নির্বাচন পরিচালনা বিধিমালা-২০০৮ সংশোধন করে নতুন প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। সংশোধিত বিধিমালায় আওয়ামী লীগের ‘নৌকা’ প্রতীক স্থগিত রেখে মোট ১২০টি প্রতীক সংরক্ষিত রাখা হ ...
ডেস্ক রিপোর্ট: সৌদি আরবের পবিত্র নগরী মক্কা আল-মুকাররমাকে লক্ষ্য করে কথিত ড্রোন হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ।বুধবার (১৬ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ নিন্দা জানান ...
স্টাফ রিপের্টার: র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বিলুপ্ত হয়ে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ বা এসআরবি নামে যাত্রা শুরু করেছে এলিট বাহিনীটি। বুধবার (১৬ সেপ্টেম্বর) থেকে নতুন নামে আনুষ্ঠানিকভাবে কার ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এমপি'র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ। আজ স্পীকারের কার্যালয়ে এই সৌজন্য সাক্ ...
সব মন্তব্য
No Comments