ডেস্ক রিপোর্ট: 'বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী)'—এর সমন্বয়ক কমরেড মাসুদ রানা এক বিবৃতিতে বলেন,“জনগণ স্বতঃস্ফূর্তভাবে নির্বাচন বর্জন করে এই প্রহসনের নির্বাচনের বিরুদ্ধে তাদের রায় দিয়েছেন। আমরা দলের পক্ষ থেকে জনগণকে অভিনন্দন জানাই।”
বিবৃতিতে তিনি আরো বলেন, “নির্বাচন কমিশনের তথ্যানুসারে, দুপুর ১২টা ১০ মিনিট পর্যন্ত সারাদেশে ভোট পড়েছিল মাত্র সাড়ে ১৮ শতাংশ এবং বিকাল ৩টার সময় ছিলো ২৬.৬৭ শতাংশ। নির্বাচন কমিশনের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ। তারপরও এই তথ্যকেই সঠিক হিসেবে ধরলেও বোঝা যায় উপস্থিতি কতটা কম। এর মধ্যে শিশুদের দিয়ে ভোট দেয়ানো, পূর্বেই সিল দেয়া ব্যালট দিয়ে বাক্স ভর্তি করা, জাল ভোট— সবই আছে।
ইতিমধ্যে ১৪ জন প্রার্থী নির্বাচন বর্জন করেছেন (দৈনিক প্রথম আলো অনলাইন, ৭ জানুয়ারি, ২০২৪)। গাইবান্ধা—৪ আসনের বর্তমান সরকারদলীয় সংসদ সদস্য এবং দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মনোয়ার হোসেন চৌধুরী অভিযোগ করেছেন, আসনটিতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবুল কালাম আজাদ ১৩৯টি কেন্দ্রের মধ্যে ৯১টি কেন্দ্র দখল করে নিয়ে জাল ভোট দেওয়াচ্ছেন (ডেইলিস্টার অনলাইন বাংলা, ৭ জানুয়ারি ২০২৪)।
একইভাবে ভোট ডাকাতির অভিযোগ করে নির্বাচন বর্জন করেছেন কক্সবাজার—১ আসনের স্বতন্ত্র প্রার্থী জাফর আলম যিনি এই আসনের বর্তমান এমপি (যমুনা টিভি অনলাইন, ৭ জানুয়ারি ২০২৪)। জাফর আলম ফেইসবুকে দেয়া স্ট্যাটাসে জানিয়েছেন, বিজিবি ও গোয়েন্দা সংস্থার লোকজনের নেতৃত্বে কেন্দ্র দখল করে জাল ভোট দেয়া হচ্ছে ও তাকে কেন্দ্র থেকে বের করে দেয়া হয়েছে।
এছাড়া, দেশের বেশিরভাগ কেন্দ্র ছিলো ফাঁকা, যেন অঘোষিত কারফিউ ছিল আজ। কেন্দ্রের সামনে ও ভেতরে আওয়ামী লীগের কর্মীদের জটলা ছাড়া ভোটার উপস্থিতি ছিল খুবই নগণ্য।
এটা স্পষ্ট যে, জনগণ এই নির্বাচন সর্বতোভাবে প্রত্যাখ্যান করেছে। সামাজিক সুরক্ষা কর্মসূচির আওতায় যেসকল লোকেরা ভাতা পেতেন তাদের ভাতা বন্ধ করার হুমকি দিয়ে, সন্ত্রাসীদের মাধ্যমে ভয় দেখিয়ে, টাকা—পয়সা বিতরণ করেও মানুষকে তারা ভোটকেন্দ্রে নিতে পারেনি।
আমরা সরকারকে আহবান জানাই, জনগণ আপনাদের প্রত্যাখ্যান করেছে। আপনারা এই গণরায় মেনে নিয়ে পদত্যাগ করুন এবং নির্দলীয় তদারকি সরকারের অধীনে নির্বাচনের ঘোষণা দিন।”
স্টাফ রিপোর্টার: জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত শীর্ষ নেতাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরে : হৃদরোগসহ বিভিন্নরোগে আক্রান্ত অসুস্থ বীর মুক্তিযোদ্ধা ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুর রইচ সেরনিয়াবাতকে গ্রেপ্তার করেছে পুলিশ।সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেল তিনটার দিকে বরিশা ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়া এলাকা থেকে পাবনা-২ আসনের সাবেক সংসদ সদস্য খন্দকার মো. আজিজুল হক আরজুকে আটক করেছে পুলিশ।মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হালিম ...
স্টাফ রিপোর্টার: মালয়েশিয়ায় বাংলাদেশি জনশক্তি রপ্তানিতে কথিত সিন্ডিকেট ব্যবস্থা বাতিল করে স্বচ্ছ, জবাবদিহিমূলক ও উন্মুক্ত প্রতিযোগিতার ভিত্তিতে সকল বৈধ ও লাইসেন্সধারী রিক্রুটিং এজেন্সিকে কাজের সুযোগ ...
সব মন্তব্য
No Comments