বরিশাল অফিস: ঝালকাঠি-২ আসনে নৌকা প্রতীকের প্রার্থী আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু স্থানীয় জনসাধারণের সাথে কুশল বিনিময় ও নৌকা প্রতীকে ভোট চেয়ে গনসংযোগ করেছেন। ভোটাররা নৌকা প্রতীকে কেনো ভোট দিবে, সেই তথ্য সম্বলিত লিফলেট সাধারণ ভোটারদের মাঝে বিতরণ করেন বর্ষিয়ান এই নেতা।
শনিবার দুপুরে ঝালকাঠি পৌর এরাকার কালীবাড়ি সড়ক থেকে গণসংযোগ শুরু করে কুমার পট্টি, কাপুরিয়া পট্টি, ডাক্তার পট্টি, সাধনার মোড়, পোষ্ট অফিস রোডসহ বিভিন্ন সড়কে ঘুরে ঘুরে ভোটার ও সাধারন মানুষের সাথে কুশল বিনিময় করেন তিনি।
ঘন্টাব্যপী গণসংযোগ শেষে সাংবাদিকদের আমির হোসেন আমু বলেন, “বঙ্গবন্ধু যুদ্ধ করে বাংলাদেশ উপহার দিয়েছে, তাঁর কন্যা শেখ হাসিনা আজকে আরেকটি যুদ্ধ করে গণতান্ত্রিক ও সাংবিধানিক ধারা অব্যাহত রেখেছেন। সুতরাং অন্যান্য ভোটের চেয়ে এবারের ভোট খুবরুত্বপূর্ণ। এবার ৭০ শতাংশ মানুষ ভোট দিবে এমন পরিবেশ সৃষ্টি করতে হবে।”
এ সময় আমির হোসেন আমুর সাথে তার কন্যা ব্যরিষ্টার সুমাইয়া হোসেন অদিতি সড়কে সড়কে ঘুরে ঘুরে লিফলেট বিতরন করেন। এছাড়া জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহআলম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, সহ সভাপতি খান আরিফুর রহমান, যুগ্ম সাধারন সম্পাদক তরুন কর্মকার, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক হাফিজ আল মাহমুদ, পৌর আওয়ামী লীগের সভাপতি লিয়াকত আলী তালুকদার, বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য মানিক লাল ঘোষ, জেলা যুবলীগ আহবায়ক রেজাউল করিম জাকির, যুগ্ম আহবায়ক মো: কামাল শরীফ সহ জেলা, পৌর ও সদর উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং যুবলীগ, ছাত্র লীগসহ দলটির অন্যান্য সহযোগী সংগঠনের নেতাকর্মীরা গনসংযোগে অংশ নেয়।
স্টাফ রিপোর্টার: ‘কূটনৈতিক পাড়ায় কী হচ্ছে না হচ্ছে আমরা আসলে জানি না। সুতরাং এটা নিয়ে প্রতিক্রিয়া জানানোর কিছু নাই।’শেখ হাসিনার পাসপোর্টকে কেন্দ্র করে কূটনৈতিক পাড়ায় কী আলোচনা হচ্ছে এবং এনিয়ে ...
স্টাফ রিপোর্টার: আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে রাজশাহী, ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে মেয়র পদে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। ইতিমধ্যে পার্টির ফো ...
ডেস্ক রিপোর্ট: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) চেয়ে আবেদন করেছেন। রয়টার্স জানিয়েছে, সোমবার (৯ নভেম্বর) তার আইনজীবীদের পাঠানো একটি চিঠি সংবাদ সংস্থাটি ...
স্টাফ রিপাের্টার: বাংলাদেশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধ ও রাজনৈতিক ইতিহাস সম্পর্কে শিক্ষার্থীদের সঠিক তথ্য জানানো জরুরি বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেছেন, ‘আমরা চাই, বাংল ...
সব মন্তব্য
No Comments