ডেস্ক রিপোর্ট: জমকালো আয়োজনে সাপ্তাহিক সাম্প্রতিক দেশকালের দশম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর মহাখালীতে এসকেএস টাওয়ারে সেনা গৌরব হলে কেক কাটা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজনে উদযাপিত হয়েছে প্রতিষ্ঠাবার্ষিকী।
সাম্প্রতিক সাম্প্রতিক দেশকালের সম্পাদক ও প্রকাশক ইলিয়াস উদ্দিন পলাশের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেডের চেয়ারম্যান নাসের শাহরিয়ার জাহেদী, কবি ও প্রাবন্ধিক ফরহাদ মজহার, প্রখ্যাত প্রাবন্ধিক ও রাষ্ট্রচিন্তাবিদ আবুল কাসেম ফজলুল হক, সাংবাদিক, কথাসাহিত্যিক ও গবেষক আফসান চৌধুরী, বেসরকারি সংস্থা উন্নয়ন বিকল্পের নীতি নির্ধারণী গবেষণা (উবিনীগ)-এর নির্বাহী পরিচালক ফরিদা আখতার, রাজনৈতিক বিশ্লেষক রইসউদ্দিন আরিফ, অভিনয়শিল্পী লেখক ও শিক্ষক ফ্লোরা সরকার, লেখক ও শিক্ষক তানিম নওশাদ, বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক জিয়া উদ্দিন আহমেদ, সাংবাদিক নেতা সৈয়দ আবদাল আহমেদ, সাবেক সচিব ও কথা সাহিত্যিক প্রনব চক্রবর্তী, অভিনেত্রী ও মডেল শানারেই দেবী শানু, সিনিয়র সাংবাদিক মঞ্জুরুল হক ও সাংবাদিক আমিন আল রশীদ প্রমুখ।
সাম্প্রতিক দেশকাল সম্পাদক ইলিয়াস উদ্দিন পলাশ বলেন, সাম্প্রতিক দেশকাল ২০১৩ সালের ২ ফেব্রুয়ারি ভিন্ন চিন্তা নিয়ে যাত্রা শুরু করে। নানা বাধাবিপত্তি সত্ত্বেও সাম্প্রতিক দেশকাল তার নীতি থেকে এক চুলও নড়েনি। গতানুগতিক ধারা থেকে বেরিয়ে আমরা ভিন্ন চিন্তা তুলে ধরতে কাজ করছি। প্রচার সংখ্যায় সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল দেশের শীর্ষ অবস্থান ধরে রেখেছে। পাঠকই আমাদের শক্তি। ভবিষ্যতেও বাধা বিপত্তি ডিঙ্গিয়ে জনমানুষের অধিকারের কথা তুলে ধরবো।
তিনি জানান, আমাদের পরিবারেই আরেক সদস্য ‘ত্রৈমাসিক দেশকাল পত্রিকা’ ইতোমধ্যে দেশের রূচিশীল ম্যাগাজিন হিসেবে পাঠকের মনে জায়গা দখল করেছে। সাম্প্রতিক দেশকাল ডটকম ডিজিটাল মাধ্যমের সব কটিতেই ২৪ ঘণ্টা সদা সক্রিয়। এ বছর নতুন করে যুক্ত হয়েছে দেশকাল লাইভ ও অত্যাধুনিক স্টুডিও।
বক্তারা বলেন, ১০ বছর নানা চড়াই-উতরাই পেরিয়ে সাম্প্রতিক দেশকাল আজকের অবস্থানে এসেছে। সত্য সংবাদ প্রকাশে নানা বাধা আসে। সংকুচিত পরিবেশে কাজ করতে হয়। তবু স্বাধীন ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করে যেতে হবে।
অনুষ্ঠানে সাম্প্রতিক দেশকালের প্রয়াত উপদেষ্টা ভাষা সৈনিক জাহিদ হোসেন মুসার স্মরণে একটি তথ্যচিত্র উপস্থাপন করা হয়। রাতে সঙ্গীত শিল্পী সমরজিৎ রায়ের গানের মধ্য দিয়ে শেষ হয় প্রতিষ্ঠা বার্ষিকীর প্রীতি সম্মিলন।
স্টাফ রিপোর্টার: ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। সেই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। আগামী ১৯ সেপ্টেম্বরের মধ্যে ...
স্টাফ রিপোর্টার: আজ ১৭ সেপ্টেম্বর, মহান শিক্ষা দিবস। ১৯৬২ সালের এই দিনে পাকিস্তানি সামরিক শাসনের গণবিরোধী ও শিক্ষা সংকোচনমূলক নীতির বিরুদ্ধে রাজপথে প্রাণ দিয়েছিলেন এদেশের ছাত্ররা। শিক্ষার অধিকার প্র ...
স্টাফ রিপোর্টার: নির্বাচন পরিচালনা বিধিমালা-২০০৮ সংশোধন করে নতুন প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। সংশোধিত বিধিমালায় আওয়ামী লীগের ‘নৌকা’ প্রতীক স্থগিত রেখে মোট ১২০টি প্রতীক সংরক্ষিত রাখা হ ...
ডেস্ক রিপোর্ট: সৌদি আরবের পবিত্র নগরী মক্কা আল-মুকাররমাকে লক্ষ্য করে কথিত ড্রোন হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ।বুধবার (১৬ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ নিন্দা জানান ...
সব মন্তব্য
No Comments