স্টাফ রিপিটার: ৭ জানুয়ারি ডামি নির্বাচনে ভোট দিতে ভোটকেন্দ্র না যাওয়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে জনসাধারণের মাঝে শুভেচ্ছা সম্বলিত লিফলেট বিতরণ করেছে দলটির নেতাকর্মীরা।
মঙ্গলবার জনসাধারণকে ধন্যবাদ জানিয়ে দোলাইপাড় থেকে মিরহাজিরবাগ হয়ে দয়াগঞ্জ ল চৌরাস্তা পর্যন্ত এ লিফলেট বিতরণ করা হয়।
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহবায়ক আনম সাইফুল ইসলামের তত্বাবধানে লিফলেট বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন শ্যামপুর থানা বিএনপি নেতা সানাউল্লাহ সানু, ৫১ নং ওয়ার্ড সভাপতি ইমতিয়াজ আহমেদ টিপু, ৫১নং ওয়ার্ডের সাবেক যুগ্ম আহবায়ক মমিন মিয়া, মির্জা খালেক লিটন, স্থানীয় বিএনপি নেতা মো. পলাশ, মিলন হোসেন, নজরুল ইসলাম, রিপন মোল্লা, শ্যামপুর থানা ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি রাব্বি রায়হানসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
স্টাফ রিপোর্টার: ‘কূটনৈতিক পাড়ায় কী হচ্ছে না হচ্ছে আমরা আসলে জানি না। সুতরাং এটা নিয়ে প্রতিক্রিয়া জানানোর কিছু নাই।’শেখ হাসিনার পাসপোর্টকে কেন্দ্র করে কূটনৈতিক পাড়ায় কী আলোচনা হচ্ছে এবং এনিয়ে ...
স্টাফ রিপোর্টার: আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে রাজশাহী, ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে মেয়র পদে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। ইতিমধ্যে পার্টির ফো ...
ডেস্ক রিপোর্ট: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) চেয়ে আবেদন করেছেন। রয়টার্স জানিয়েছে, সোমবার (৯ নভেম্বর) তার আইনজীবীদের পাঠানো একটি চিঠি সংবাদ সংস্থাটি ...
স্টাফ রিপাের্টার: বাংলাদেশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধ ও রাজনৈতিক ইতিহাস সম্পর্কে শিক্ষার্থীদের সঠিক তথ্য জানানো জরুরি বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেছেন, ‘আমরা চাই, বাংল ...
সব মন্তব্য
No Comments